চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার ছয় শহরে ‘রইদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 03, জুন 2026
in বিনোদন
A A
অস্ট্রেলিয়ায় রইদের ছয় শহরে সফররত ব্যক্তি ও নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এবার অস্ট্রেলিয়ার ছয়টি শহরে মুক্তি পাচ্ছে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। আগামী শুক্রবার (৫ জুন) থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে।

‘রইদ’-এর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস।

স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, “বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক বাজার এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। ‘রইদ’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গেই নয়, ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের সঙ্গেও গভীর সংযোগ তৈরি করতে সক্ষম। আমরা চাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকরা একসঙ্গে বড় পর্দায় এই চলচ্চিত্রটি উপভোগ করুক।”

দেশি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ বলেন, ‘রইদ’ শিল্পমান ও দর্শক-সংযোগ দুই দিক থেকেই শক্তিশালী একটি চলচ্চিত্র। আমরা খুবই আনন্দিত যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের জন্য এটি বড় পর্দায় নিয়ে আসতে পারছি।

জানা গেছে, আগামী শুক্রবার (৫ জুন) থেকে সিডনি ও মেলবোর্নে ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

মুক্তির পর থেকেই ‘রইদ’ দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে দর্শকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

Tags: অস্ট্রেলিয়াতুষিনূররইদলিড বিনোদনসিনেমাসুমনহাওয়া
Previous Post

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে: ট্রাম্প

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন লে. জেনারেল মিনহাজুল আলম

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে লে. জেনারেল মিনহাজুল আলমের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন লে. জেনারেল মিনহাজুল আলম

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ বল ছুঁড়ে ফেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক, এলেন সোহানও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT