চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের অজানা গল্প বললেন ববিতা

বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ে ‘বরেণ্য ববিতা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 03, জুন 2026
in বিনোদন
A A

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা আবারও হাজির হচ্ছেন দর্শকদের সামনে এক ব্যতিক্রমী আয়োজনে। দীর্ঘ চলচ্চিত্র জীবনে অসংখ্য সাক্ষাৎকার দিলেও এবার তিনি অংশ নিয়েছেন এমন এক আলাপচারিতায়, যেখানে জীবনের অনেক অজানা অধ্যায় নিয়ে প্রথমবারের মতো অকপটে কথা বলেছেন।

সম্প্রতি চ্যানেল আই-এর বিশেষ আয়োজনে অংশ নেন এই বরেণ্য অভিনেত্রী। তাকে দেওয়া হয়েছিল রাজকীয় সংবর্ধনা। সেই আয়োজনের ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান-এর মুখোমুখি হন তিনি।

‘বরেণ্য ববিতা’ শিরোনামের এই বিশেষ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে, পরিবার এবং ক্যারিয়ারের নানা অজানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

জানা গেছে, সাক্ষাৎকারে ববিতা প্রথমবারের মতো অকপটে বলেছেন তার হঠাৎ বিয়ে, বাসর রাতের স্মৃতি, প্রয়াত স্বামীর সঙ্গে জীবনের নানা ভুল বোঝাবুঝি এবং সেই সম্পর্কের নানা না বলা গল্প। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে দ্বিতীয়বার বিয়ে না করার কারণও তুলে ধরেছেন তিনি।

এছাড়া একমাত্র ছেলে অনিককে ঘিরে তার আবেগ, ভালোবাসা এবং জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার গল্পও উঠে এসেছে এই আলাপচারিতায়।

সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হতে পারে অভিনেতা জাফর ইকবাল-এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা স্বীকারোক্তি। বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের এই জনপ্রিয় জুটির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে নানা আলোচনা ছিল। এবার সেই প্রসঙ্গেও কথা বলেছেন ববিতা।

শুধু ব্যক্তিগত জীবন নয়, চলচ্চিত্র ক্যারিয়ার, সমকালীন সিনেমা, সহশিল্পীদের স্মৃতি এবং তার দীর্ঘ অভিনয় জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তও উঠে এসেছে এই এক্সক্লুসিভ অনুষ্ঠানে।

চ্যানেল আই সূত্রে জানা গেছে, ‘বরেণ্য ববিতা’ শিরোনামের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটি প্রচারিত হবে বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টা ৩৫ মিনিটে।

Tags: চিত্রনায়িকাচ্যানেল আইজাফর ইকবালনায়িকাববিতালিড বিনোদনসিনেমা
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

Next Post

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

Next Post
প্রয়াত রহমতুল্লাহ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

পেলে বিশ্বকাপ ট্রফি হাতে ধরে হাসছেন, নিলামের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT