চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিট’ মাশরাফিকে নিয়ে সোমবার ওয়ানডে দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 12, মার্চ 2017
in স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় শততম টেস্টে নামার অপেক্ষায় আছে বাংলাদেশ দল। তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেজন্য সোমবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন রোববার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। আঙুলের চোট কাটিয়ে রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পুরোপুরি ফিট বলেও জানান তিনি।

মিরপুরের বিসিবি কার্যালয়ে হাবিবুল বাশার বলেন, ‘সোমবার আমরা ওয়ানডে দল ঘোষণা করবো। ওয়ানডে দল থেকে যারা বাদ পড়বেন তাদের থেকে চারজনকে ইমার্জিং কাপের জন্য রাখা হবে। মাশরাফি এখন পুরো ফিট আছে। ফুল রানআপে পূর্ণ ছন্দে বোলিং করছে। ওর কোনো সমস্যা নেই।’

ইমার্জিং কাপের প্রাথমিক দলে থাকা ২২ ক্রিকেটার নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। নিজেদের ঝালিয়ে নিতে ১৬ মার্চের প্রথম প্রস্তুতি ম্যাচে থাকবেন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটাররাও। ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার খেলাও নিশ্চিত। ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

হাবিবুল বাশার বললেন, ‘প্রস্তুতি ম্যাচে মাশরাফি খেলছে। ওই ম্যাচটা ১৮ তারিখ ছিল। শ্রীলঙ্কায় যাওয়ার আগে প্রস্তুতির সুযোগ দিতেই আমরা সেটা এগিয়ে এনেছি। মাশরাফি ছাড়াও যারা ওয়ানডে দলে সুযোগ পাবে, তারা খেলবে এখানে।’

রোববার মিরপুরের একাডেমি মাঠে ঘাম ঝরানো বোলিং অনুশীলন করেছেন মাশরাফি। ফুল রানআপে গতিময় বোলিং করেছেন এই পেসার। মাশরাফির বলে খেলেছেন নাসির হোসেন ও নুরুল হাসান সোহান। টানা ৮ ওভার বোলিং করেছেন ম্যাশ।

আগামী ১৮ মার্চ শ্রীলঙ্কা যাবেন মাশরাফিরা। সফরে দলনেতার সঙ্গী কে বা কারা হন সেটিই এখন দেখার। ২৫ মার্চ ডাম্বুলায় স্বাগতিকদের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবেন টাইগাররা।

Previous Post

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হবে না: ওবায়দুল কাদের

Next Post

সরকার বিরোধী কর্মসূচি সরকারি সমর্থনে কোথায় হয়?

Next Post

সরকার বিরোধী কর্মসূচি সরকারি সমর্থনে কোথায় হয়?

শততম টেস্টের একাদশে ‘পরিবর্তন আসছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT