চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-এর ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 02, জুন 2026
in বাংলাদেশ
A A
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বনানীর শেরাটন হোটেলের বলরুমে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। তিনি বক্তব্যে বৈশ্বিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর মানবকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রম সমাজের নিম্নবিত্ত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার মানবকল্যাণমূলক এ ধরনের সংগঠনের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, লায়ন্স পরিবারের একজন সদস্য হিসেবে তিনি সংগঠনটির মানবসেবামূলক কার্যক্রমকে সরকারের উন্নয়ন দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। একইসঙ্গে সেবার মানোন্নয়ন, আধুনিকীকরণ এবং কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

জেলা গভর্নর মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক মোসলেম আলী খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জিএটি এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল হক, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন আশরাফ হোসেন খান, সাবেক কাউন্সিল চেয়ারপারসন শেখ কামরুল ইসলামসহ লায়ন্স বাংলাদেশের শীর্ষ নেতারা।

এছাড়া ২০২৬–২০২৭ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে জেলা গভর্নর নির্বাচিত হন এম এ আউয়াল খান, প্রথম ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন ইশতিয়াক হোসাইন দিদার এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন শায়খ মাহফুজুর রহমান।

আগামী কনভেনশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না। পাশাপাশি কেবিনেট সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট রিয়াজুল হক বাশির এবং ট্রেজারার হিসেবে সাইফুল ইসলাম নির্বাচিত হন।

কনভেনশনে গত বছরের সেবামূলক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তায় অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও লায়ন্স ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়।

 

Tags: ইয়াসের খান চৌধুরীতথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
Previous Post

ভোলার মাটিতে শায়িত গণ-অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ

Next Post

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, বুধবার আত্মপক্ষ সমর্থনের দিন

Next Post
রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ছবি, শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, বুধবার আত্মপক্ষ সমর্থনের দিন

মমতা ব্যানার্জি বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT