চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দল আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে: নবীন নিউপানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 02, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের নবীন নিউপানি সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের চলতি আসরে বাংলাদেশ গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় পেলেও হেরেছে ভারতের বিপক্ষে। গত আসরের চ্যাম্পিয়নরা সেমিফাইনাল নিশ্চিত করলেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল কোচ নবীন নিউপানি মনে করছেন বাংলাদেশ আরও শক্তিশালী দল হয়ে মাঠে নামবে।

সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। তার আগেরদিন অনুশীলন শেষে নেপাল কোচ জানান এমন।

বলেছেন, ‘আমরা সাবিত্রী ভান্ডারিকে খুব অনুভব করছি। আমি সবসময় বলি যে, সে আমাদের দলের মেরুদণ্ড। অবশ্যই, প্রতিটি ম্যাচে আমরা তাকে অনুভব করছি। তবে আপনারা জানেন, এটা ফুটবল, তাই আমি তরুণ খেলোয়াড়দের সেই পজিশনটা নেয়ার সুযোগ দিয়েছি। অবশ্যই, গত দুটি ম্যাচে তারা ভালো পারফর্ম করেছে। তাই, এবার আমাদের মূল লক্ষ্য হলো-এই ট্রফিটি জেতা এবং সাবিত্রা ভান্ডারিকে উৎসর্গ করা।’

বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়নে নেপাল কোচ বলেন, ‘বাংলাদেশ ভালো করছে। তারা ভালো খেলছে। আমরা এএফসি এশিয়ান কাপেও তাদের ম্যাচ দেখেছি। কঠিন দল, শারীরিকভাবে শক্তিশালী এবং দলে তরুণ খেলোয়াড়রা রয়েছে। এখন কোচ বেশ কয়েকজন… তিন বা চারজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন। তাই বাংলাদেশ দলের প্রধান শক্তি হলো, তাদের এখন ভালো শক্তি রয়েছে। সুতরাং, তারা আমাদের সাথে ম্যাচে ভালো লড়াই করবে।’

ভারতের সাথে ম্যাচের পর তারা খুব একটা ভালো ফর্মে নেই। এটা কি আপনাদের জন্য বড় কোনো সুযোগ কিনা এমন প্রশ্নের উত্তরে নবীন নিউপানি মনে করছেন, ‘ না, না। ওটা তো লিগ ম্যাচ ছিল, তাই না?’

‘বাংলাদেশ আর ভারতের ম্যাচটা ছিল লিগ ম্যাচ। নকআউটে, সেমিতে আমরা একে অপরের মুখোমুখি হচ্ছি। তাই নকআউট পর্বের ম্যাচ সম্পূর্ণ আলাদা। অবশ্যই বাংলাদেশ দল আরও শক্তিশালী হয়ে ফিরবে এবং আমরাও আরও শক্তিশালী হয়ে মাঠে নামবো।’

Tags: নবীননেপালবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
Previous Post

শিশু রামিসা হত্যা মামলায় একদিনেই সাক্ষ্য গ্রহণ শেষ

Next Post

শিউলির পরিবারের প্রতি সমবেদনা জানালেন বাটলার

Next Post
বাটলারের ছবি, তিনি একটি কালো ও সাদা জ্যাকেট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিউলির পরিবারের প্রতি সমবেদনা জানালেন বাটলার

শিক্ষার্থীরা স্কুলে ফিরছে, প্রকৃতি ও গাছের মাঝে হাঁটছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের মৃত্যুতেও দেশে ফেরেননি শিউলি, চোখ সেমিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT