চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় মর্যাদায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 02, জুন 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
তোফায়েল আহমেদের দাফনের সময়ের ছবি, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ জেলা ভোলায় দাফন করা হয়েছে। মঙ্গলবার ২ জুন তাকে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। দাফনের আগে ভোলায় দুটি জানাজা অনুষ্ঠিত হয়।

দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে করে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হয়। হেলিপ্যাড থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় মরদেহ নেওয়া হয় ভোলা সরকারি বিদ্যালয় মাঠে। সেখানে তাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

পরে ভোলা সরকারি বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জেলার কৃতী এই রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে মানুষের ঢল নামে।

এরপর মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি ভোলার পূর্ব কোরালিয়ায়। বাড়ির সামনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এ জানাজাতেও সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও তার রাজনৈতিক প্রতিপক্ষরা অংশ নেন।

জানাজা শেষে পূর্ব কোরালিয়ায় নিজ বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে তোফায়েল আহমেদকে দাফন করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণমানুষের জন্য কাজ করা এই বর্ষীয়ান নেতাকে শেষ বিদায় জানাতে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Tags: তোফায়েল আহমেদদাফনভোলারাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Previous Post

বিদেশে কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট চলবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

Next Post

গ্রামীণফোনে চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হলেন আন্দ্রেয়াস হগবার্গ

Next Post
আন্দ্রেয়াস হগবার্গের ছবি, গ্রামীণফোনে নতুন চিফ স্ট্র্যাটেজি অফিসার. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোনে চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হলেন আন্দ্রেয়াস হগবার্গ

Bangladesh LPG cylinders stacked in a storage facility. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT