মেহেরপুরে অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বিঘা জমিতে ২৪ থেকে ২৫ মণ ধান পাচ্ছেন চাষিরা। তবে বৈরী আবহাওয়ার কারণে দ্রুতই বোরো ধান কাটতে নেমেছে কৃষক। হারভেস্ট মেশিনের পাশাপাশি চাষিদের তৈরী মেশিনে চলছে ধান কাটা ও মাড়াই।








