চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে আগেই ভিসা নিবন্ধন বাধ্যতামূলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 02, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Passport stamping process for visa application at an immigration office. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়াতে এখন আগেই নিবন্ধন করতে হবে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা সংশোধিত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫-এর বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে অবস্থানকারী বিদেশিদের ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে বিদ্যমান নিয়মে, যোগ্য বিদেশি নাগরিকরা ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধন করতে পারতেন।

সোমবার (১ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫-এর ১২ নম্বর বিধি সংশোধন করে ভারতে আগমনের ১৮০ দিন পূর্তির পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধন সংক্রান্ত বাক্যাংশ পরিবর্তন করা হয়েছে। এর পরিবর্তে এখন বলা হয়েছে, ১৮০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই যেকোনো সময় নিবন্ধন করতে হবে।

সরকারের মতে, এই পরিবর্তনের ফলে নিবন্ধনের সময়সীমা এগিয়ে আসবে এবং ভারতে বসবাসরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি আরও কার্যকর হবে। পাশাপাশি অভিবাসন-সংক্রান্ত পর্যবেক্ষণ ব্যবস্থাও আরও সহজ হবে।

সংশোধিত নিয়ম ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদি তাদের ভিসায় শর্ত থাকে যে একটানা কোনো অবস্থান ১৮০ দিনের বেশি হতে পারবে না।

এ ধরনের ভিসাধারীরা যদি একবারে বা একটি ক্যালেন্ডার বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে অবস্থান করতে চান, তাহলে তাদেরও ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এ ছাড়া সরকার স্পষ্ট করেছে, নির্ধারিত সময়সীমার বাইরে অবস্থানের অনুমতি কেবল জরুরি পরিস্থিতিতে দেওয়া হবে। ফলে মেয়াদোত্তীর্ণ অবস্থানের অনুমোদন পাওয়ার সুযোগ আরও সীমিত হলো।

নতুন বিধিমালায় ভারতে জন্ম নেওয়া এমন শিশুদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে, যাদের বাবা-মায়ের একজন বা উভয়েই বিদেশি নাগরিক।

আগের নিয়ম অনুযায়ী, শিশুর জন্মের ৩০ দিনের মধ্যে নির্ধারিত অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন কর্মকর্তাকে বিষয়টি জানাতে হতো। নতুন ভিসা বা এক্সিট পারমিটসহ বিভিন্ন ভিসাসংক্রান্ত সেবা পেতে এ তথ্য প্রদান বাধ্যতামূলক ছিল।

তবে নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি শিশুর বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং শিশুর ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের পর বাধ্যতামূলকভাবে তথ্য জানানোর প্রয়োজন হবে না।

তবে পরবর্তীতে শিশুটি ভারতে অবস্থানরত অবস্থায় কোনো বিদেশি দেশের নাগরিকত্ব গ্রহণ করলে, তার বাবা বা মাকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন কর্মকর্তাকে তা জানাতে হবে।

সংশোধিত প্রজ্ঞাপনে হাসপাতাল, নার্সিং হোম এবং এমন সব চিকিৎসা প্রতিষ্ঠানের জন্যও নতুন রিপোর্টিং ও প্রশাসনিক বিধান যুক্ত করা হয়েছে, যেখানে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের থাকার বা রাতযাপনের সুবিধা রয়েছে।

যদিও এসব প্রতিষ্ঠানের ভূমিকার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি, তবে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলসের আওতায় তাদের তথ্য প্রদান ও নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা হালনাগাদ করা হয়েছে।

Tags: ইন্ডিয়াভারত
Previous Post

প্রিয় ভোলার পথে তোফায়েল আহমেদ, শেষ বিদায়ে শোকের ছায়া

Next Post

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

অসুস্থ শিশুর জন্য চিকিৎসা নিতে আসা পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আরও ৬ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT