উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেশের প্রথিতযশা রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মরদেহ ঢাকা থেকে ভোলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনটি নামাজে জানাজা শেষে তাঁর জন্মভূমি দিঘলদির কোরালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন বরেণ্য রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।








