নোয়াখালীতে সরকারিভাবে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণে তীব্র সংকট। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ পিল, ইনজেকশন, দীর্ঘমেয়াদী পদ্ধতি ও কনডম পাওয়া দুস্কর হয়ে পড়েছে। ফলে অনাকাক্সিক্ষত গর্ভধারনের ঝুঁকি বাড়ছে। যা নারীদের স্বাস্থ্যর জন্য ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষ বলছে, ক্রয় জটিলতায় এমনটা হয়েছে।








