চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণঅধিকার পরিষদের নেতার বৌভাত অনুষ্ঠান শেষে হামলা-ভাঙচুরের অভিযোগ

এস কে রাসেল by এস কে রাসেল
11:43 পূর্বাহ্ন 01, জুন 2026
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
গণঅধিকার পরিষদের নেতার বৌভাত অনুষ্ঠানের পরে হামলা ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কিশোরগঞ্জে বৌভাত অনুষ্ঠান শেষে বাড়ির সামনে থেকে মোটরসাইকেল সরিয়ে রাখতে বলায় গণঅধিকার পরিষদের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সেলিম খান কর্শাকড়িয়াইল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক।

এ ঘটনায় আহতরা হলেন- সেলিম খান (৩০), আসাদ খান (৩৬) ও মো. মোশাররফ মিয়া (১৫)। তাদের মধ্যে আসাদ খান ও মোশাররফ মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় বাসিন্দা রাজু মিয়ার ওপরও হামলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, রোববার সন্ধ্যার দিকে সেদিন সেলিম খানের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ অতিথির উপস্থিতিতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর বাড়ির সামনে রাখা কয়েকটি মোটরসাইকেল সরিয়ে রাখতে বলাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্রসজ্জিত একদল ব্যক্তি সেলিম খানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। একই সঙ্গে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও আংটিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সেলিম খানের বোন মদিনা বলেন, মোটরসাইকেল সরিয়ে রাখতে বলাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তারা আরও লোকজন নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোহেল জানান, অনুষ্ঠান শেষে কয়েকজন যুবক মোটরসাইকেল রেখে পাশের এলাকায় যায়। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে পরে হামলার ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুরের চিত্র দেখেছেন বলেও জানান।

ভুক্তভোগী সেলিম খান বলেন, আমি শুধু বাড়ির সামনে থেকে মোটরসাইকেল সরিয়ে রাখতে বলেছিলাম। এর জের ধরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর করা হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

তিনি আরও দাবি করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। সেই কারণেই পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী

Next Post

কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে পটল চাষ

Next Post
কুড়িগ্রামের চরাঞ্চলে পটল চাষ বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে পটল চাষ

জার্মানি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে চেনারূপেই জার্মানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT