চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে গুঞ্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 01, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি সর্বোচ্চ নেতার কার্যালয়ে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তেহরান এই দাবি সরাসরি নাকচ করে একে ‘মিডিয়া গেইম’ বলে অভিহিত করেছে।

রোববার (৩১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। গণমাধ্যমটির বরাত অনুযায়ী, চিঠিতে তিনি অভিযোগ করেছেন যে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট ও সরকারকে কার্যত দূরে সরিয়ে রাখা হয়েছে। এর ফলে সৃষ্ট শূন্যতার সুযোগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কট্টরপন্থি গোষ্ঠীগুলো রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সরকার পরিচালনা ও সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এজন্য তিনি অবিলম্বে দায়িত্ব ছাড়ার অনুমতি চেয়েছেন বলে দাবি করা হয়। যদি এমন কোনো পদত্যাগপত্র সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে তা ইরানের ক্ষমতার কেন্দ্রগুলোতে গভীর মতপার্থক্য ও অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিত বহন করবে। গত কয়েক মাস ধরে দেশটির বেসামরিক প্রশাসন এবং সামরিক-নিরাপত্তা কাঠামোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে নানা আলোচনা চলছিল।

তবে এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান সরকার। প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, বিদেশি কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি দেশের অভ্যন্তরীণ বিভক্তির দাবিও নাকচ করে দিয়ে বলেন, ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার প্রচেষ্টা সফল হবে না।

একইসঙ্গে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিও পদত্যাগের খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। সংস্থাটির বরাতে ইরান টুডে জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার পূর্বনির্ধারিত কর্মসূচিগুলোও পরিকল্পনা অনুযায়ী অব্যাহত রয়েছে।পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে দেশের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ‘ইরান ইন্টারন্যাশনাল’ এর তথাকথিত সূত্রের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে তারা।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্সির আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করতে দেখা গেছে। ফলে পদত্যাগের গুঞ্জন এবং সরকারি অস্বীকারের মধ্যে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এখন পর্যন্ত ইরানের কোনো সরকারি কর্তৃপক্ষ প্রেসিডেন্টের পদত্যাগের তথ্য নিশ্চিত করেনি।

Tags: ইরানমাসুদ পেজেশকিয়ান
Previous Post

পানামার জালে ৬ গোল দিয়ে বিশ্বকাপ মুখী ছন্দে ফিরল ব্রাজিল

Next Post

বাজেটের আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ধোঁকাবাজি: জামায়াত আমির

Next Post
জামায়াত আমিরের বক্তৃতা, তিনি পবিত্র কুরআন হাতে ধরে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটের আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ধোঁকাবাজি: জামায়াত আমির

পদ্মা ও যমুনা সেতু টোল প্লাজা, বাংলাদেশে টোল আদায় কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT