চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননের নাবাতিয়েহ শহর ঘিরে ফেলার চেষ্টা ইসরায়েলি সেনাবাহিনীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 31, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাবাতিয়েহ শহরে ইসরায়েলি আক্রমণের ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আল জাজিরা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইসরায়েলি সেনারা লেবাননের উঁচু ভূমি দখলের চেষ্টা করছে এবং নাবাতিয়েহ শহরকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তারা অন্যান্য শহরের দিকেও ভারী বোমাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে অগ্রসর হচ্ছে।

শনিবার (৩০ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

এর আগে চলতি সপ্তাহে পুরো শহরের জন্য স্থান ত্যাগের নির্দেশ জারি করা হয়েছিল। তেমনই তাইর শহরের জন্যও ব্যাপক স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলে কয়েক ডজন বিমান হামলা, ড্রোন হামলা ও আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে। তারা দক্ষিণ লেবাননের পুরো এলাকাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে। যারা এখনও সেখানে আছে, তাদেরকে জাহরানি নদীর উত্তরে চলে যেতে বলেছে। এতে দেশটিতে একটি ক্রমবর্ধমান মানবিক সংকট আরও তীব্র হচ্ছে, যেখানে এরই মধ্যে ১০ লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শনিবার (৩০ মে) দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরসংলগ্ন এলাকায় ব্যাপক বিমান ও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে স্বাস্থ্যকর্মীসহ নিহত হন অন্তত ৩ জন। জবাবে পাল্টা রকেট হামলার দাবি করে হিজবুল্লাহ।

হামলার আগে এক ডজনের বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় দখলদার বাহিনী। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়। এতে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ হামলার অন্যতম লক্ষ্য ছিল ঐতিহাসিক বোফোর্ট দুর্গের আশপাশের এলাকা। যেটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি কৌশলগত পাহাড়ে অবস্থিত। এরইমধ্যে দখলদার বাহিনী লিতানি নদীর উত্তরাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার খবর জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া নদীর দক্ষিণের বিস্তীর্ণ এলাকা এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানা গেছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় লেবানিজ সেনাসহ একদিনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে এক যৌথ বিবৃতিতে ঘরবাড়ি ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংস ও উচ্ছেদ সতর্কতা বন্ধে আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরদারের কথা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। পাশাপাশি লক্ষ্যহীন হামলার মধ্য দিয়ে তেলআবিব বৈরুতকে পুরোপুরি ধ্বংসের কৌশল অনুসরণ করছে বলেও অভিযোগ করা হয়।

ইসরায়েল এখন শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে না, বরং পুরো শহর ও জনপদ ধ্বংস করছে। পাশাপাশি সাধারণ মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে, যা বেসামরিকদের জন্য এক ধরনের সমষ্টিগত শাস্তি। আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী এসব কর্মকাণ্ড নিন্দনীয়।

ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। কিরিয়াত শমোনা শহরের একটি শপিং সেন্টারে এসব রকেট আঘাত হানার খবর পাওয়া গেছে। লেবাননে বেসামরিক হতাহতের জবাবেই এই পাল্টা হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

দুপক্ষের সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিরক্ষা প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির কাঠামো ও সীমান্তে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি সম্ভাব্য পরিকল্পনাও আলোচনায় উঠে আসে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের ঘোষণা আসেনি বলে জানা গেছে।

Tags: ইসরায়েলি সেনাবাহিনীলেবানন
Previous Post

পর্দা নামলো দুই দিনব্যাপী টরোন্টো বাংলা বইমেলার

Next Post

সেরাদের তালিকায় নাম, তবুও নিজেকে কিংবদন্তি মানতে নারাজ এনরিকে

Next Post
জয়ী কোচের হাসি ও ট্রফি, চ্যাম্পিয়নশিপের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরাদের তালিকায় নাম, তবুও নিজেকে কিংবদন্তি মানতে নারাজ এনরিকে

নোয়াখালীতে হাম উপসর্গে শিশুর মৃত্যুতে হাসপাতালে রোগীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT