চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসুন, যারা দেশ গঠনে কাজ করছেন তাদের সহযোগিতার চেষ্টা করি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 30, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, অন্যান্য কর্মকর্তারা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ গঠনের কাজে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসুন, আমরা প্রত্যেকে চেষ্টা করি যারা দেশ গঠনে কাজ করছেন, তাদের সহযোগিতা করতে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এ দায়িত্ব আমাদের সবার।

আজ ৩০ মে শনিবার রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের সবাই যদি একে অপরের পাশে দাঁড়ায় এবং দেশ উন্নয়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখা মানুষদের সহযোগিতা করে, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

তারেক রহমান বলেন, আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াই, তাহলে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা। আসুন, আমরা প্রত্যেকে চেষ্টা করি যারা দেশ গঠনে কাজ করছেন, তাদের সহযোগিতা করতে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এ দায়িত্ব আমাদের সবার।

অনুষ্ঠানটি রাস্তার পাশে আয়োজন করা হওয়ায় জনদুর্ভোগের বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকের অনুষ্ঠানটি রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে। এতে যান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে এবং মানুষের কষ্ট হচ্ছে। সে কারণেই আমরা কর্মসূচিটি সংক্ষিপ্ত করেছি। আজ আর দীর্ঘ বক্তব্য দেব না। অন্য কোনো দিনে সভা-সমাবেশের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

এর আগে বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন তারেক রহমান। এই কর্মসূচির মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Tags: জিয়াউর রহমানপ্রধানমন্ত্রী
Previous Post

পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত

Next Post

তিন দিনে ২৮ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

Next Post
ডিএসসিসি কোরবানির বর্জ্য পরিষ্কার করছে, ঢাকা শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনে ২৮ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

রবিবার চ্যানেল আইয়ে আদর-পূজার ‘টগর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT