চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের দুর্বলতায় আক্রমণ করবে বাংলাদেশ: শিউলি আজিম

আবু তাহের by আবু তাহের
3:15 অপরাহ্ন 30, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তার আগেরদিন শেষ অনুশীলন করেছে পিটার জেমস বাটলারের দল। এক ফাঁকে ডিফেন্ডার শিউলি আজিম জানালেন, ভারতের দুর্বলতা ধরে আক্রমণ করবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা নিয়ে শিউলি বললেন, ‘ভারত ভালো দল, এতে কোন সন্দেহ নেই। ম্যাচ অনেক কঠিন হবে, চ্যালেঞ্জিংও হবে। প্রতিটি দলেরই একটা শক্তির জায়গা থাকে এবং দুর্বলতাও থাকে। আমাদের অ্যানালিস্ট আছেন, তিনি ইতিমধ্যে বিশ্লেষণ করে ফেলেছেন ভারতের দুর্বলতাগুলো। সেই অনুযায়ী আক্রমণ চালাবো আমরা।’

‘আমাদেরও দুর্বলতা আছে। ম্যাচে সেগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকব। আগের ম্যাচে যে ভুলগুলো হয়েছে, সেটা নিয়ে কোচ কাজ করছেন। আশা করি ভারতের বিপক্ষে ওই ভুলগুলো আর হবে না, আশাবাদী।’

সেমিফাইনালে ওঠার পরও ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ কেন গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে তারকা ডিফেন্ডার বললেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে হয়ত পরের ম্যাচ আমাদের জন্য সহজ হবে। আমাদের থেকে সবধরনের চেষ্টা থাকবে।’

বর্তমানের ভারত দলে কিছু পরিবর্তনও চোখে পড়েছে শিউলির। বললেন, ‘আমার মনে হয় আগের দলে যে অভিজ্ঞ খেলোয়াড় ছিল তাদের অনেকেই এখন নেই। তাদের দলে অনেক নতুন মুখ এসেছে। তাদের দল অনেক গোছানো হলেও আমাদের দলও গোছানো।’

রোববার ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুদল।

Tags: গোয়াবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসশিউলি আজিম
Previous Post

রবিবার চ্যানেল আইয়ে আদর-পূজার ‘টগর’

Next Post

চুক্তি ব্যর্থ হলে ইরানে সামরিক অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

Next Post
আইএসএস শাংরি-লা ডায়ালগে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি ব্যর্থ হলে ইরানে সামরিক অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

কিশোরগঞ্জে ঈদের আনন্দে হাঁস ধরা খেলায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঁস ধরা-হাঁড়ি ভাঙা: ঈদের আনন্দে লোকজ খেলায় মেতেছে কিশোরগঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT