চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা আগের চেয়ে ভালো ফুটবল খেলি: বাটলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 30, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাটলার অনুশীলনে ব্যস্ত, ক্যাপ ও সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আগেও ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এবারের বাস্তবতা যদিও ভিন্ন। এবার আসর বসেছে ভারতের সাউথ গোয়াতে। অবশ্য স্বাগতিকের সুবিধা পাওয়া সত্ত্বেও ভারতকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ, আত্মবিশ্বাসী কোচ পিটার জেমস বাটলার।

ম্যাচের আগে সকাল ৭টায় ডন বসকো গ্রাউন্ডে এসে টানা দুদিন অনুশীলন করেছে টিম টাইগ্রেস। অনুশীলন শেষে দলের হয়ে কথা বলেছেন কোচ পিটার জেমস বাটলার ও শিউলি আজিম। বাটলার জানালেন, আগের চেয়ে ভালো ফুটবলই খেলছে তার দল।

ভারত ম্যাচ নিয়ে কোচ বলে গেলেন, ‘আমার মনে হয় সবটাই হল প্রতিপক্ষকে বোঝা। তবে তারচেয়েও বড় কথা হল শ্রদ্ধাশীল হওয়া, এবং জানেন, নিজেদের গেম পরিকল্পনা তৈরি করা এবং সেটি এমনভাবে মাঠে বাস্তবায়ন করা যা আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সবচেয়ে ভালো সুযোগ তৈরি করে দেবে।’

‘আমরা এখন একটা ভিন্ন দল। সম্পূর্ণ আলাদা একটা দল খেলি। আমরা আগের চেয়ে ভালো ফুটবল খেলি। আমার কেবল মনে হয় এমন একটা পরিস্থিতিতে আছি, যেখানে আমাদের দল ভালো খেলে।’

দলে নতুন খেলোয়াড় আছে। সেটি নিয়ে বাটলার বললেন, ‘আমাদের বেশকিছু চমৎকার তরুণ খেলোয়াড় উঠে আসছে। কিন্তু মনে হয় তারচেয়েও বড় কথা হল, আমি নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের উপর পুরো গুরুত্ব দিতে চাই না। শুধু মনে হয় যে, আমাদের দলে এমনকিছু খেলোয়াড় আছে যারা একা হাতে ম্যাচ জেতাতে পারে (ম্যাচ-উইনার), এবং এটা আমাদের খেলার প্রতি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা দৃষ্টিভঙ্গি এনে দেয়।’

‘তারা দারুণ আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেললেও আমাদেরও কিন্তু একই উদ্দেশ্য রয়েছে। যখন আমাদের রক্ষণ সামলাতে হবে তখন আমরা ডিফেন্ড করতে পারি, যখন পরিস্থিতি অনুযায়ী মরিয়া হয়ে ডিফেন্ড করতে হবে সেটাও আমরা করতে পারি, আমরা প্রতিপক্ষকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারি, সুযোগ তৈরি করতে পারি— যা এর আগেও দেখা গেছে। কখনও কখনও বিষয়টা হল, সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো।’

রোববার ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামবেন লাল-সবুজের দল। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুদল।

Tags: গোয়াপিটার বাটলারবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
Previous Post

‘মাসুদ রানা’ নিয়ে লিখে রাসেল রানার সঙ্গে ডিনারের সুযোগ!

Next Post

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

Next Post
শিশু রোগীর অক্সিজেন মাস্ক পরা ছবি, ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

হজ শেষে দেশে ফিরছেন হাজিরা, লম্বা লাইনে মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT