চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাসুদ রানা’ নিয়ে লিখে রাসেল রানার সঙ্গে ডিনারের সুযোগ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 30, মে 2026
in বিনোদন
A A
চলচ্চিত্রে একজন অভিনেতার মুখের close-up ছবি, চোখে গভীর ভাবনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহায় মুক্তির পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই চরিত্রকে ঘিরে নির্মিত এই সিনেমা নিয়ে যখন সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, ঠিক তখনই ভক্তদের জন্য ভিন্নধর্মী এক আয়োজনের ঘোষণা দিল সেবা প্রকাশনী।

কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ ও সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন ‘মাসুদ রানা সিনেমা রিভিউ প্রতিযোগিতা’র। যেখানে দর্শকদের রিভিউর ভিত্তিতে নির্বাচিত সেরা ১০ জন পাবেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা রাসেল রানার সঙ্গে আড্ডা ও ডিনারের বিশেষ সুযোগ।

ঘোষণায় জানানো হয়, দর্শকদের ‘মাসুদ রানা’ সিনেমা দেখে লিখিত কিংবা ভিডিও রিভিউ দিতে হবে সেবা প্রকাশনীর অফিসিয়াল গ্রুপে। যেসব রিভিউতে সবচেয়ে বেশি লাইক ও কমেন্ট পড়বে, সেখান থেকেই বাছাই করা হবে বিজয়ীদের।

রিভিউ জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে পাঠকদের কাছে দীর্ঘদিনের পরিচিত চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই এটিকে বাংলা সিনেমার প্রচারণায় নতুন ধরনের ইন্টারঅ্যাকটিভ উদ্যোগ হিসেবে দেখছেন।

এর আগে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি দাবি করেন, এবারের ঈদের সেরা সিনেমা হতে যাচ্ছে ‘মাসুদ রানা’।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা গেছে পূজা চেরীকে।

Tags: ইমপ্রেস টেলফিল্মজাজমাসুদ রানারাসেল রানালিড বিনোদনসিনেমাসেবা প্রকাশনী
Previous Post

জাতির জন্য কাজ করার শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকেই পেয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

আমরা আগের চেয়ে ভালো ফুটবল খেলি: বাটলার

Next Post
বাটলার অনুশীলনে ব্যস্ত, ক্যাপ ও সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা আগের চেয়ে ভালো ফুটবল খেলি: বাটলার

শিশু রোগীর অক্সিজেন মাস্ক পরা ছবি, ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT