চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা দখলে নিতে সামরিক বাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 29, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু গাজা দখলের জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার ৭০ শতাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার ২৮ মে এ ঘোষণা দেন তিনি। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, হামাসের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরো জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে গাজা উপত্যকার ৬০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি, যা আগে ছিল ৫০ শতাংশ। এখন ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্য আমার নির্দেশ হলো—প্রথমত গাজার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, আমরা এটা দিয়েই শুরু করতে চাই।

নেতানিয়াহুর এই বক্তব্যের সময় উপস্থিত শ্রোতারা পুরো গাজা উপত্যকাই দখল করে নেওয়ার পক্ষে স্লোগান দেন।

এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পাঠানো মানচিত্রগুলোতে দেখা গেছে, গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইতিমধ্যেই সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরায়েলের এই নতুন দখলদারির ফলে গাজার বিধ্বস্ত অঞ্চলের একটি ছোট্ট ও সংকীর্ণ অংশে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি নাগরিককে আশ্রয় নিতে বাধ্য করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৫ সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনীকে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা নামে পরিচিত একটি সীমারেখা পর্যন্ত পিছু হটার কথা বলা হয়েছিল, যা গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকাজুড়ে অবস্থিত।

গত মঙ্গলবার হামাস ইসরায়েলের বিরুদ্ধে সেই সীমারেখা পরিবর্তনের অভিযোগ এনে এক বিবৃতিতে জানিয়েছে, এটি যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট ও চলমান লঙ্ঘন। জোরপূর্বক মাটিতে নতুন বাস্তবতা তৈরি করার এই নগ্ন প্রচেষ্টা মূলত গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের যেকোনো বাস্তব সম্ভাবনাকে নস্যাৎ করার লক্ষ্যেই করা হচ্ছে।

Tags: গাজানেতানিয়াহু
Previous Post

জয় দিয়ে সাফ ফুটবলের আসর শুরু করায় ঈদুল আজহার আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা

Next Post

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Next Post
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

কমল তেলের দাম বাড়ার কারণে পেট্রোল পাম্পে তেল ভর্তি করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই কমল তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT