চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ

মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬

আবু তাহের by আবু তাহের
10:27 অপরাহ্ন 28, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল গোল করে, খেলা চলমান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মালদ্বীপকে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে এক জয়েই পরের রাউন্ডে পৌঁছেছেন ঋতুপর্ণা চাকমা-আনিকা রানিয়ারা। আসরের প্রথম ম্যাচে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। বিরতি পর্যন্ত পারফরম্যান্স ঠিকঠাক ছিল। বিরতির পর কিছুটা খেই হারায় পিটার বাটলারের শিষ্যরা। শেষে ৪-২ গোলের জয় তুলেছে প্রতিযোগিতার গত দুবারের চ্যাম্পিয়নরা।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়েছে ভারত। ফলে বাংলাদেশের সমীকরণ ছিল সহজ। জিতলেই সোজা ভারতকে সঙ্গী করে চলে যাবে সেমিতে। দুই ম্যাচ হারায় আসর থেকে বিদায় নিতে হয়েছে মালদ্বীপকে।

পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এদিন প্রথম মিনিটেই ইতিহাস গড়েছেন মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। তার গোল এসেছে মাত্র ১১ সেকেন্ডে। সাফ ফুটবলের ইতিহাসে আগে এত দ্রুততর গোল পায়নি কোন দল। সাফে অংশগ্রহণ করা অন্যকোন দল বা বাংলাদেশের ছেলেদের দলেরও এত দ্রুত গোলের রেকর্ড নেই।

বাংলাদেশ দলে অভিষেক হওয়ার পর এটি আনিকার প্রথম গোল। আগে প্রস্তুতি বা অন্য ম্যাচে গোল করলেও সাফ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গোলের শুরু করলেন লাল-সবুজের মিডফিল্ডার।

আনিকার গোলের পর বাঁ-পাশ থেকে একাধিক আক্রমণ করেন ঋতুপর্ণা চাকমা, সেখান থেকে গোল আদায় করতে পারেননি যদিও। ৩৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল আদায় করে নেয় বাংলাদেশ। গোল করেন উমেলা মারমা, ২-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল।

ম্যাচের ৪৩ মিনিটে আসরে প্রথম গোলের দেখা পায় মালদ্বীপ। ফরোয়ার্ড মারিয়াম নূরান করেন গোল, ২-১ ব্যবধান দাঁড়ায় প্রথমার্ধের ফলাফল। দারুণ লড়ে বিরতিতে গেছে দুদল।

৫৭ মিনিটে ম্যাচে সমতা আনে মালদ্বীপ। আফঈদা খন্দকার সহজে ট্যাকল করতে পারতেন, কিন্তু তার পা গলে বল বেরিয়ে যায় আমিনাথ ফজলের পায়ে। জোরাল শটে গোল করে ম্যাচে ২-২ সমতায় আসে দ্বীপদেশটি।

মালদ্বীপ সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৬৪ মিনিটে বাঁ-পাশ থেকে ক্রস আসে। গোলকিপারের হাত গলে বল বেরিয়ে গেলে গোল করেন বদলি নামা সুরভী আকন্দ প্রীতি, ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

যোগ করা সময়ে আরও একটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ওই গোলটি আসে কোহাতি কিসকুর থেকে, ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tags: আনিকা রানিয়া সিদ্দিকিবাংলাদেশভারতমালদ্বীপমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪
Previous Post

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

Next Post

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Next Post
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রকস্টার পারফর্মার স্টেজে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দিনেই শো বাড়লো দ্বিগুণ, 'রকস্টার'-এর বাজিমাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT