চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির চামড়া পাচার হওয়ার আশংকা নেই: বাণিজ্যমন্ত্রী

জাকির হাসান by জাকির হাসান
9:37 অপরাহ্ন 28, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাণিজ্যমন্ত্রী কোরবানির চামড়া পাচার নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এবার কোরবানির চামড়া পাচার হওয়ার আশংকা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, যেসব জায়গায় চামড়া জড়ো হয় সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের লোক কাজ করছে, তাই পাচার হওয়ার কোন উপায় নেই।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যেকোন বছরের তুলনায় এবার বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বেশি বেশি বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থান অর্জন। সে-জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানি করতে চাই এবং আগামী দিনে বাংলাদেশের সকল কোরবানির চামড়া যেন সংরক্ষণ করতে পারি সে জন্য সাভারের সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি)’ র সমস্যা দূর করার চেষ্টা করছি, যাতে চামড়া যেন নষ্ট না হয়।

যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন তারা ভালো দাম পাবেন বলেও জানান মন্ত্রী।

এসময় তিনি চামড়া ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে চামড়া নিয়ে খোলামেলা কথা বলেন।

বিকেলে থেকে সাভারের বিসিক চামড়া শিল্প নগরী ট্যানারি কারখানাগুলোতে চামড়া প্রবেশ করছে।

Tags: কোরবানির চামড়াপাচারবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
Previous Post

আওয়ামী লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম মারা গেছেন

Next Post

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

Next Post
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

বাংলাদেশ নারী ফুটবল দল গোল করে, খেলা চলমান।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT