চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল আজহার জামাত

এস কে রাসেল by এস কে রাসেল
10:59 পূর্বাহ্ন 28, মে 2026
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী ঈদগাহগুলোর অন্যতম কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৯৯তম পবিত্র ঈদুল আজহার জামাত।

বৃহস্পতিবার ২৮ মে সকাল ৯টায় বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

শোলাকিয়ার দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর আগে তিন দফা শটগানের গুলি ফুটিয়ে নামাজের প্রস্তুতির সংকেত দেওয়া হয়। এরপর শুরু হয় ঈদের জামাত। জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

শোলাকিয়ায় হাজারো মুসল্লি ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেল মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালানো হয়। একটি ট্রেন ভৈরব থেকে এবং অন্যটি ময়মনসিংহ থেকে সকাল ৬টায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। নামাজ শেষে দুপুর ১২টায় ট্রেন দুটি পুনরায় নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।

ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় শোলাকিয়ায় মুসল্লির উপস্থিতি কিছুটা কম ছিল। কোরবানির প্রস্তুতি এবং আশপাশের মসজিদে আগে জামাত অনুষ্ঠিত হওয়ায় তুলনামূলক কম মুসল্লি উপস্থিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠজুড়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। নিরাপত্তার জন্য স্থাপন করা হয় আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন নজরদারি ব্যবস্থা। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স টিম, ফায়ার সার্ভিসের ইউনিট, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

ছবি: সংগৃহীত

জামাতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং শান্তিপূর্ণভাবে জামাত সম্পন্ন হওয়ায় প্রশাসন সন্তুষ্ট। জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলও শান্তিপূর্ণ পরিবেশে জামাত সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের জামাত চলাকালে শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। ওই ঘটনার পর থেকেই শোলাকিয়াকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এবারও কয়েক স্তরের নিরাপত্তা বলয় অতিক্রম করে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে হয়েছে। ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঈদগাহ হিসেবে পরিচিত। জনশ্রুতি রয়েছে, ১৮২৮ সালে এখানে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছিলেন। সেখান থেকেই ‘সোয়া লাখিয়া’ নামটি সময়ের ব্যবধানে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক এই ঈদ জামাতকে ইউনেস্কোর স্বীকৃতির আওতায় আনা উচিত।

Tags: ঈদগাহ ময়দান
Previous Post

পশ্চিমবঙ্গে আটক কেন্দ্র চালুর পর বাংলাদেশমুখী শত শত অভিবাসী

Next Post

ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

Next Post
যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদযাপনে মুসল্লিরা নামাজ পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প মহিষের ছবি, বাংলাদেশি সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে নতুন আকর্ষণ, চিড়িয়াখানায় রাখা হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT