চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছাদ থেকে পড়ে মৃত্যু, সেখানেই মিললো একটি ‘চিরকুট’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 27, মে 2026
in বিনোদন
A A
নির্বাসিত ব্যক্তি বসে আছেন, পেছনে টেলিভিশনে দুটি ছায়া দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে প্রখ্যাত নির্মাতা অনীক দত্ত-র। বুধবার দুপুরে কলকাতার গড়িয়াহাটে নিজের আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কারণ, যে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, সেখান থেকেই মিলেছে একটি ‘চিরকুট’।

পুলিশ সূত্রে জানা গেছে, চিরকুটে লেখা ছিল “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” আর এই একটি বাক্যই ঘনীভূত করেছে রহস্য। তদন্তকারীদের ধারণা, এটি আত্মহত্যার ইঙ্গিতও হতে পারে। যদিও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ।

ঘটনার পরপরই অনীক দত্তের বাড়িতে পৌঁছায় পুলিশ। ঘিরে ফেলা হয় পুরো এলাকা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নির্মাতাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে মুম্বাইয়ে থাকা তার একমাত্র মেয়ে ঐশী দত্ত কলকাতায় ফিরছেন বলেও খবর পাওয়া গেছে।

বাংলা চলচ্চিত্রে নিজস্ব নির্মাণশৈলীর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন অনীক দত্ত। বিজ্ঞাপন জগত থেকে চলচ্চিত্রে এসে প্রথম সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’ দিয়েই আলোচনায় উঠে আসেন তিনি। কমেডির মোড়কে সমাজ, রাজনীতি ও সংস্কৃতিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরার জন্য ছবিটি ব্যাপক প্রশংসা পায়।

পরবর্তীতে ‘অপরাজিত’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়-এর প্রতি নিজের ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতিফলন ঘটান তিনি। সেই ছবিতে সত্যজিতের চরিত্রে অভিনয় করেছিলেন জিতু কামাল।

এছাড়া আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু-র মতো চলচ্চিত্র নির্মাণ করে নিজের স্বতন্ত্র ঘরানা তৈরি করেছিলেন অনীক দত্ত। গত বছর মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’।

অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন টলিউডের অনেক শিল্পী ও নির্মাতা। তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন, ছাদ থেকে পড়ে মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আর সেই প্রশ্নের কেন্দ্রেই এখন রহস্যময় সেই ‘চিরকুট’। এবিপিলাইভ

Tags: 'ভূতের ভবিষ্যৎ'অনীক দত্তচিরকুটসিনেমা
Previous Post

ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে জরিমানা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

Next Post

ইমপ্রেসের দুই চমক: ওটিটিতে ‘সারার সংসার’, হলে ‘মাসুদ রানা’

Next Post
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন শো ও সিনেমার প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমপ্রেসের দুই চমক: ওটিটিতে ‘সারার সংসার’, হলে ‘মাসুদ রানা’

চ্যানেল আই অনলাইন এর ঈদ অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন চ্যানেল আইয়ে যতো আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT