চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিছানা ছাড়া ঘুমায় না, তাই ছাগলের নাম ‘নবাব সিরাজউদ্দৌলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 27, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছাগলের নাম নবাব সিরাজউদ্দৌলা, বিছানা ছাড়া ঘুমায় না. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া মোড় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১০৪ কেজি ওজনের একটি পোষা ছাগল। খাওয়া-দাওয়া থেকে ঘুম—সবকিছুতেই আলাদা যত্ন আর আভিজাত্যের কারণে ছাগলটির নাম রাখা হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’।

বুধবার (২৭ মে) জানা যায়, স্থানীয় বাসিন্দা হাদিস মিয়া প্রায় দুই বছর ধরে ছাগলটিকে পরম যত্নে লালন–পালন করছেন। বর্তমানে তার বাড়ির সামনে প্রতিদিনই উৎসুক মানুষের ভিড় দেখা যাচ্ছে। দূরদূরান্ত থেকেও অনেকে ছাগলটি দেখতে আসছেন।

হাদিস মিয়া জানান, দুই বছর আগে মাত্র দুই মাস বয়সে ২১ হাজার টাকায় ছাগলটি কিনেছিলেন তিনি। বর্তমানে ‘যমুনাপাড়ি’ জাতের ছাগলটির ওজন দাঁড়িয়েছে ১০৪ কেজিতে। তিনি বলেন, ভুট্টাপাতা, কাঁঠালপাতা, বটপাতা, জগডুমুরপাতা, বননাল্লা, শেওড়াপাতা, কাঁচা ঘাস ও দানাদার খাবার খাইয়ে ছাগলটিকে বড় করা হয়েছে। নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করানোর পাশাপাশি শরীরে নারকেল তেলও মাখানো হয়। রাতে মাচার ওপর কম্বল বিছিয়ে ঘুমানোর ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি।

হাদিস মিয়ার দাবি, উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীতে ছাগলটি শ্রেষ্ঠ খাসি হিসেবে নির্বাচিত হয়েছিল। এ জন্য তিনি নগদ অর্থ ও সনদ পেয়েছেন। আসন্ন কোরবানির ঈদে ছাগলটি লক্ষাধিক টাকায় বিক্রির আশা করছেন তিনি।

স্থানীয় সমাজকর্মী মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের চোখের সামনেই ছাগলটি বড় হয়েছে। হাদিস মিয়া সন্তানের মতো যত্ন নিয়ে এটিকে লালন–পালন করেছেন। ছাগলটি দেখতে সুন্দর এবং স্বভাবও শান্ত। প্রতিদিন অনেক মানুষ এটি দেখতে আসেন। আমরা চাই, তিনি তাঁর পরিশ্রমের উপযুক্ত মূল্য পান।

Tags: ছাগল
Previous Post

কাতার বিশ্বকাপের ৯ তারকাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে মরক্কো

Next Post

ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে জরিমানা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

Next Post
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ঈদ যাত্রা নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে জরিমানা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

নির্বাসিত ব্যক্তি বসে আছেন, পেছনে টেলিভিশনে দুটি ছায়া দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ছাদ থেকে পড়ে মৃত্যু, সেখানেই মিললো একটি ‘চিরকুট’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT