চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক: র‍্যাব মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 26, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
র‍্যাব মহাপরিচালকসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি অনুভব করছি না। তাই বিশেষ নিরাপত্তার প্রয়োজন নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বাহিনীর নিজস্ব নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার ২৬ মে দুপুরে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক এ কথা বলেন।

ঈদুল আজহার নামাজের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ঈদ উৎসব উদ্‌যাপনে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এর আগে তিনি জাতীয় ঈদগাহ মাঠ ঘুরে দেখেন এবং প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ঈদকেন্দ্রিক বা ঈদের নামাজের জন্য আলাদা করে অতিরিক্ত নিরাপত্তা দরকার নেই। দেশের সব জায়গার সব জামাতে নিরাপত্তা দেওয়াও সম্ভব নয়। র‍্যাবসহ যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, তারা সীমিত সামর্থ্য অনুযায়ী নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে।

যেসব জায়গায় জনসমাগম বেশি হবে বা যেখানে প্রয়োজন মনে হবে, সেখানে ব্যবস্থা থাকবে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। সবাই মিলে চেষ্টা করলে নিরাপদভাবে ঈদের জামাত শেষ করা যাবে বলেন তিনি।

ফাঁকা ঢাকায় নিরাপত্তায় র‍্যাবের টহল দল থাকবে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। কোনো ঘটনা ঘটার আশঙ্কা থাকলে নিয়ন্ত্রণ কক্ষ বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে বলেও জানান তিনি।

দেশের বিভিন্ন শহরে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি মোকাবিলায় রাত্রিকালীন নিরাপত্তাচৌকি বাড়ানো হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা। মেট্রোপলিটন, জেলা ও উপজেলা পর্যায়ে রাতের টহল জোরদার করা হয়েছে বলেন তিনি।

প্রধান প্রধান ঈদের জামাতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আহসান হাবীব আরও বলেন, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুতদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাতের মতো কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অনলাইন মনিটরিং চলছে। কোরবানির পশুর হাটে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জাল নোট চক্রের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Tags: পবিত্র ঈদুল আজহা-২০২৬
Previous Post

পাঁচ দিনের দুর্গম যাত্রা পেরিয়ে সীমান্ত পাহারায় বিজিবি

Next Post

জামালপুরে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

Next Post
মহিষের আক্রমণে দুই ব্যক্তি আহত, জামালপুরের কোরবানির পশুর হাটে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

ঢাকা মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরিয়ে দেওয়া হয়েছে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা পশুর হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT