চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৬ নাটক

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 26, মে 2026
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন নতুন চলচ্চিত্র, নাটক ও টেলিছবির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উ ৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ-

ঈদে চ্যানেল আইয়ে ৭ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘নীল চক্র’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে চলচ্চিত্র ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিন প্রমুখ।

ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ‘সাবা’। রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, সুমন পাটোয়ারী, অশোক বেপারী প্রমুখ।

ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে চলচ্চিত্র ‘টগর’। আলোক হাসান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরী, রোজী সিদ্দিকী প্রমুখ।

ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, মহসিনা প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন লিসা গাজী। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, কুসুম শিকদার প্রমুখ।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

ঈদের দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ইমরাউল রাফাত পরিচালিত টেলিফিল্ম ‘ওয়ারিশ’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ইয়াশ রোহান ও প্রিয়ন্তী উর্বি।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে ‘তোমাদের গল্প ২’। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে রয়েছেন জোভান, তটিনী, মনিরা মিঠু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার ও দ্বীপা খন্দকার।

ঈদের দ্বিতীয় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে তৌকির আহমেদ পরিচালিত ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, মামুনুর রশিদ, আফজাল হোসেন, তৌকির আহমেদ, জাকিয়া বারী মম, দ্বীপা খন্দকার ও রওনক হাসান।

ঈদের তৃতীয় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। পরিচালনা করেছেন ইমরোজ শাওন। অভিনয়ে রয়েছেন ফারহান আহমেদ জোভান ও তটিনীসহ অনেকে।

বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দ্যা অভিযান’। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার, তটিনী, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল, রেহান, দিঘী ও ডা. এজাজ।

ঈদের চতুর্থ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘দুটি মন’। পরিচালনায় রাসেল আজম। অভিনয়ে রয়েছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে সাগর জাহান পরিচালিত ‘পাল্লু বিল্লুর বিয়ে’। অভিনয়ে রয়েছেন জোভান ও কেয়া পায়েল।

ঈদের পঞ্চম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বকুল ফুল’। রচনা ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে রয়েছেন ইয়াশ রোহান ও সুনেরাহ বিনতে কামাল।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে ‘অপবাদ’। পরিচালনা করেছেন মহিন খান। অভিনয়ে রয়েছেন নিলয়, শশী, আবুল্লাহ রানা ও মিলি বাশার।

ঈদের ষষ্ঠ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘যত্নে থেকো’। পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ে রয়েছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম ‘হৃদয়ের ক্যানভাস’। পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। অভিনয়ে রয়েছেন জোভান ও আইশা খান।

ঈদের সপ্তম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ছোট ছেলে’। পরিচালনায় আনিসুর রহমান রাজিব। অভিনয়ে রয়েছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে ‘অমর প্রেম’। পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। অভিনয়ে রয়েছেন পার্থ শেখ ও তটিনী।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৬ নাটক

ঈদের আগের দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত নাটক ‘একভাগ কোরবানী’। অভিনয় করেছেন শাহাদাত হোসেন, নাজনীন চুমকি, তানায আজিম প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রজাপতির ডানায়’। রচনা ও পরিচালনায় তানভীর তন্ময়। অভিনয় করেছেন প্রান্ত দস্তিদার, তিসিতা তিস্তা, আজিজুল হাকীম ও ফারজানা চুমকি।

ঈদের দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ভালোবেসেছিলাম’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, ডলি জহুর ও আবুল হায়াত।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘তার চোখের মায়ায়’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন তৌসিফ মাহবুব ও আইশা খান।

ঈদের দ্বিতীয় দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘নামে নামে প্রেমে টানে’। রচনা বৃন্দাবন দাস এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাইরা আক্তার জাহান, পাভেল ও সালাহউদ্দিন লাভলু।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘অপরাজিতা’। পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল।

ঈদের তৃতীয় দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘চমকের শহর’। রচনা ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও হিমি।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘লাভ গেম’। পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার ও তটিনী।

ঈদের চতুর্থ দিন
রাত ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘নোটবুক’। রচনা ও পরিচালনায় সাজ্জাদ হোসাইন বাপ্পি। অভিনয়ে রয়েছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মীমাংসা’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয়ে রয়েছেন নিলয় আলমগীর ও হিমি।

ঈদের পঞ্চম দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ট্রিপ টু সিডনি’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার ও তটিনী।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘দালাল’। রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও হিমি।

ঈদের ষষ্ঠ দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ম্যাচমেকার’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে রয়েছেন জুনায়েদ বোগদাদী, নুসরাত ইয়ুমনা ও আবদুল্লাহ রানা।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘অবাক ভালোবাসা’। রচনা ও পরিচালনায় হাসিব হোসাইন রাখি। অভিনয়ে রয়েছেন ফারহান ও সাফা কবির।

ঈদের সপ্তম দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘মিতব্যয়ী’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয়ে রয়েছেন নিলয় আলমগীর, হিমি ও শিরিন আলম।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘মোরা জামাই শ্বশুর’। পরিচালনা করেছেন রুলিন রহমান। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও তাসনুভা তিশা।

 

Tags: ঈদ ২০২৬ঈদের আয়োজনচ্যানেল আইচ্যানেল আইয়ের ঈদটিভি প্রিমিয়ারটেলিফিল্মনাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

ঈদের সিনেমা নিয়ে দুশ্চিন্তায় স্টার সিনেপ্লেক্স!

Next Post

মারা গেছেন ‘চাক দে! ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা

Next Post
প্রয়াত অভিনেতা চাক দে! ইন্ডিয়া, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ‘চাক দে! ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা

শিশু রোগীর নাকের নল দিয়ে চিকিৎসা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT