চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে হামে আরও ২ শিশুর মৃত্যু

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
12:48 অপরাহ্ন 26, মে 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
Child receiving oxygen therapy at a healthcare facility in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটির বয়স ৬ মাস ও ১০ মাস। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার। হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া ৬ মাস বয়সী শিশুটি গত ১৯ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে।

অন্যদিকে ১০ মাস বয়সী আরেক শিশু গত ২০ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৬০৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৫০৮ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৬ শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু।

Tags: ২ শিশুর মৃত্যুময়মনসিংহহাম
Previous Post

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

Next Post

ইবোলায় মৃতের সংখ্যা ২২০: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

Next Post
নিরাপদে স্বাস্থ্য পরীক্ষা নিচ্ছেন একজন মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবোলায় মৃতের সংখ্যা ২২০: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

পরিবারের দুইজন সদস্য একসাথে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক আবেগে মোড়া ‘সুখবিলাস’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT