চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ১৭ দিন: ব্রাজিল-আর্জেন্টিনার জার্সির গল্প

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
6:32 অপরাহ্ন 25, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপে সাফল্য ও শৈল্পিক ফুটবলের ঝলকে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে লাতিন দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। পেলে, ম্যারাডোনা, রোনাল্ডো, মেসি, নেইমার ফুটবলের এই রাজকুমারদের খেলার পাশপাশি দুদলের জার্সি আর পতাকা নিয়ে আছে আলোচনা-উন্মাদনা।

জাতীয় পতাকার দুই রঙ সাদা আর নীল দিয়ে রাঙানো জার্সি পরে ব্রাজিল ১৯৩০ থেকে ১৯৫০ সালে বিশ্বকাপে মাঠে নেমেছে। ১৯৫০ সালে নিজেদের মাঠে বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে হেরে সেলেসাওদের দুঃখ-কান্নার উপাখ্যান ইতিহাস হয়ে আছে মারাকানা ট্র্যাজেডি বা মারাকানাজো নামে।

স্বপ্নের মারাকানা স্টেডিয়ামে প্রায় দেড় লাখ ব্রাজিলীয় ভক্ত চোখের জলে প্রিয় দলের হারই দেখেননি, হারের পেছনে দায়ী করেছিলেন কৃষ্ণাঙ্গ গোলকিপার বারবোসাকে। পরিস্থিতি সামাল দিতে ব্রাজিল ফুটবল দলের জন্য নতুন এক জার্সির ডিজাইন আহ্বান করে ব্রাজিলিয়ান স্পোর্টস কনফেডারেশন। তাদের চাওয়া ছিল- জার্সিতে জাতীয় পতাকার মতো ফুটে উঠবে আমাজন বনের সবুজ, দেশের অফুরন্ত প্রাকৃতিক সম্পদের প্রতীক হলুদ, আকাশের নীলের মাঝে তারা হয়ে ফুটবে ব্রাজিলের ২৬ প্রদেশ ও এক ফেডারেল সরকারের প্রতিচ্ছবি।

জমা পড়া তিনশো ডিজাইন থেকে নির্বাচিত হয় ১৯ বর্ষী ডিজাইনার আলদিয়া গার্সিয়া স্কিলির করা ক্যানারিনহো বা বিখ্যাত হলুদ-সবুজ জার্সি। ১৯৫৩ সালে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথম এই জার্সি পরে এক গোলে জেতে ব্রাজিল। ১৯৫৪ সালের বিশ্বকাপ থেকে এই জার্সি পরে ব্রাজিল একে একে পাঁচবার জিতেছে স্বপ্নের ট্রফি। ২০১৯ সালে মৃত্যুর আগে ক্যানারিনহোর স্রষ্টা স্কিলি দেখে গেছেন সাম্বার রাজাদের পেন্টা জয়।

ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিশ্বখ্যাত আলবিসেলেস্তে জার্সিতে রয়েছে জাতীয় পতাকার আকাশী-নীল আর সাদার কম্বিনেশন। তবে ১৯৮৬ বিশ্বকাপে এক চমকপ্রদ ঘটনায় যোগ হয় বিকল্প গাঢ় নীল জার্সি রেট্রো। সেবার মেক্সিকোর অসহনীয় গরমে ফুটবলারদের স্বস্তি দিতে কোচ কার্লোস বিলার্দোর চাহিদা অনুযায়ী বিকল্প জর্সি সময়মতো সরবরাহ করা হয়নি। ইংল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালের আগে শেষমুহুর্তে কোচিং স্টাফরা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে ৩৭টি গাঢ় নীল জার্সি। সেই জার্সিতে ফুটবল সম্রাট ম্যারাডোনার বিখ্যাত দুই গোল। ফাইনালে অবশ্য আকাশী-নীল জার্সি পরেই ম্যারাডোনার আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ছিল। তাদের অ্যাওয়ে জার্সি হিসেবে আজও রয়ে গেছে গাঢ় নীলের সেই হাফস্লিভ রেট্রো।

Tags: আর্জেন্টিনাজার্সিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টস
Previous Post

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

Next Post

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি

Next Post
বাংলাদেশের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি

সেন্সেশন ব্র্যান্ডের স্ট্রবেরি স্বাদযুক্ত কনডমের বিজ্ঞাপন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT