চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 25, মে 2026
in বিনোদন
A A
একজন তরুণী সুন্দর পোশাক পরিধান করে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেওয়ালে নারীর ছবি দেখে একদল পুরুষের অশালীন অঙ্গভঙ্গি, সম্প্রতি ভারতের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে নিন্দার ঝড় বইছে চারিদিকে। ছবিতে আঁকা নারীরাও নিরাপদ নয়? এই প্রশ্নই তুলছে মানুষ।

তার মাঝেই বিষয়টি ঘিরে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর।

ভিডিওতে দেখা গেছে, সুইমিং পুলে সময় কাটাচ্ছেন এক দল পুরুষ। হঠাৎই তারা সুইমিং পুলের ধারে দেওয়ালে আঁকা একটি ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন এবং অশালীন ভঙ্গিমা করতে থাকেন। সেই ভিডিওই ভাগ করে নিয়ে ক্ষুব্ধ ভূমি লিখেছেন, “আমাদের নতুন প্রজন্মের মানসিকতা হল এমন। এই মানুষগুলোই পরে নারীদের ও শিশুদের যৌন হেনস্থা করবে। আমরা একটা মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি।”

ভূমি আরও লিখেছেন,“শুধু কথা বলে বা লজ্জিত হয়ে এর সমাধান সম্ভব হবে না। আরও কঠিন আইন, কঠিন নিয়ম আনতে হবে।” এই ঘটনার নিন্দায় ভূমির মতোই সরব নেটাগরিকেরা।

তবে এই প্রথম নয়। এর আগেও ভূমি নানা রকম সামাজিক ঘটনার প্রতিবাদ করেছেন। চলতি বছরের জানুয়ারি মাসে, দিল্লিতে ছয় বছরের এক শিশুকে গণধর্ষণের কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ঘটনায় অভিযুক্ত ছিল তিন জন নাবালক। তিন জনের বয়স যথাক্রমে ১০, ১৩, ও ১৪। ঘটনাটি ঘটে ভারতের উত্তরপূর্ব দিল্লির ভজনপুর এলাকায়।

ভূমি বলেছিলেন, “এ সব কী হচ্ছে? আমরা বার বার ব্যর্থ হচ্ছি। কারণ এই দানবগুলো ভাবে যে, ওরা যৌন হিংসার পরেও পার পেয়ে যাবে। কারণ, আমরা ওদের মধ্যে ভয় তৈরিই করতে পারিনি এখনও।” নাবালকেরা পর্যন্ত এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ছে এবং এমন নৃশংসতায় পা দিতে তারা দু’বার ভাবছে না, এই দেখেও স্তম্ভিত ভূমি বলেছিলেন, “এরা কেমন পরিবেশে বড় হচ্ছে, তা একবার কল্পনা করে দেখুন!”

Tags: অভিনেত্রীভূমি পেড়নেকর
Previous Post

সহিংসতা ও যৌন সহিংসতা বৃদ্ধি: একটি কাঠামোগত বিশ্লেষণ

Next Post

সিটিকে ‘বড় দায়িত্ব’ দিয়ে ‘বাড়ি’ ছাড়লেন গার্দিওলা

Next Post
গার্দিওলা ফুটবল মাঠে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটিকে ‘বড় দায়িত্ব’ দিয়ে ‘বাড়ি’ ছাড়লেন গার্দিওলা

প্রধানমন্ত্রী ভাষণে বক্তৃতা দিচ্ছেন, পেশাদার ও শান্ত মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রথম একশ দিনেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT