চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর উত্তর প্রান্তে পৃথক ৩ দুর্ঘটনা: নিহত ১

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
1:35 অপরাহ্ন 25, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফায়ার সার্ভিস কর্মী অগ্নিনির্বাপণ কাজ করছেন রাতের অন্ধকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে রোববার (২৪ মে) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন ট্রাকচালক নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

 ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও প্রাণহানি

দিবাগত রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্প সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পণ্যবাহী দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ হোসেন নামে এক ট্রাকচালক নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।

লরিতে অগ্নিকাণ্ড

এক্সপ্রেসওয়ের একই এলাকায় রডবোঝাই একটি লরিতে আগুন লেগে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে চালক ও হেলপার দ্রুত লরি থেকে নেমে আসায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

প্রাইভেটকার দুর্ঘটনা

ষোলঘর এলাকায় আরেকটি দুর্ঘটনায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা তিন আরোহী আহত হন।

দুর্ঘটনাগুলোর খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে দীর্ঘ সময় লাগায় কয়েক দফায় যানজটের সৃষ্টি হয়। ভোর পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও উদ্ধারকর্মীদের বেশ হিমশিম খেতে হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Tags: ট্রাকচালক নিহতপদ্মা সেতুফায়ার সার্ভিস
Previous Post

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৭ ক্যাম্পাসে ভর্তি প্রক্রিয়ার সূচি ঘোষণা

Next Post

”তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়”

Next Post
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণে ভূমিকা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

''তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়''

বাংলাদেশ সরকারের প্রেস উইং লোগো, সাদা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT