চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ গোল, ২ হ্যাটট্রিক, সুয়ারেজ ঝলকে বড় জয় মিয়ামির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 পূর্বাহ্ন 25, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
পিঙ্ক জার্সি পরা ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেজর লিগ সকারে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানদের ফিলাডেলফিয়ার বিপক্ষে দারুণ লড়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচেজুড়ে ছিল গোলের বন্যা, দুদলেরই একজন করে এনেছেন হ্যাটট্রিক। শেষে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৬-৪ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি।

ঘরের মাঠে হ্যাটট্রিক করেছেন মিয়ামির লুইস সুয়ারেজ, এবং জোড়া গোল করেছেন জার্মান বার্তারমে, একটি গোল করেছেন রদ্রিগো ডে পল। ফিলাডেলফিয়ার হ্যাটট্রিক করেছেন মিলান ইলোস্কি এবং এটি গোল করেছেন ব্রুনো দামিয়ানি।

‎ম্যাচের দ্বিতীয় মিনিটে ইলোস্কির গোলে এগিয়ে যায় সুলিভানদের দল। নবম মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোলটি তুলে ফিলাডেলফিয়ার ব্যবধান দ্বিগুন করেন তিনি। ১২তম মিনিটে মিয়ামির বার্তারমে গোল করলে ব্যবধান কিছুতে কমে। ১৯তম মিনিটে সফরকারীদের লিড আরও বাড়ান দামিয়ানি। ২৮তম মিনিটে সুয়ারেজের গোলে ব্যবধান কমে মিয়ামির।

ম্যাচের ৪১ মিনিটে বার্তারমে জোড়া গোলটি তুলো ম্যাচে সমতা ফেরান। ৪৩তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন উরুগুয়ে তারকা সুয়ারেজ, লিড নেয় মিয়ামি। ৪৫তম মিনিট শেষে যোগ করা মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন ইলোস্কি। ৪-৪ গোলে বিরতিতে যায় দুদল।

বিরতির পর গোলের দেখা পায়নি সফরকারীরা। ম্যাচের ৭৩ মিনিটে চোট অনুভব করে মাঠ ছাড়ে লিওনেল মেসি, এর আগে দুই অ্যাসিস্ট করেছেন। ৮০ মিনিটে সুয়ারেজের হ্যাটট্রিক গোলে এগিয়ে যায় মিয়ামি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ডে পলের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বিশ্বকাপের আগে লিগের শেষ ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি।

‎১৫ ম্যাচ শেষে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে মিয়ামি। ১ ম্যাচে কম খেলে ১০ জয় ৩ ড্র ও এক হাতে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল। ২৬ পয়েন্টে তিনে শিকাগো।

Tags: ইন্টার মিয়ামিকাভান সুলিভানফিলাডেলফিয়ামেজর লিগ সকারলিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানে সামরিক ট্রেনে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Next Post

ঈদের আগে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

Next Post
সোনার গহনা, কানের দুল ও নেকলেসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

মিনা মঞ্চে মুসল্লিরা আনুষ্ঠানিক হজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু মঙ্গলবার, মিনায় ১৬ লাখ মুসল্লির সমাগম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT