চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীত নয়, ভবিষ্যতে চোখ বাটলারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 24, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
একজন মহিলা ফুটবল খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছেন, পাশে একজন পুরুষ কোচ বা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সোমবার থেকে পর্দা উঠছে মেয়েদের সাউথ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের। টানা দুবারের চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার অভিযান নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে অতীতে নিয়ে পড়ে থাকতে চাননা লাল-সবুজদের কোচ জেমস পিটার বাটলার, ইংলিশ কোচের চোখ ভবিশতের দিকে।

২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগের দিন এক প্রশ্নে এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার প্রসঙ্গটি উঠে আসে। তবে সেই ব্যর্থতাকে ‘হতাশা’ হিসেবে মানতে নারাজ বাটলার।

‘আমি মোটেও মনে করি না যে সেটি কোনো হতাশার ছিল। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এবারই প্রথম আমরা অনূর্ধ্ব-২০ এবং সিনিয়র দল উভয় ক্ষেত্রেই কোয়ালিফাই করতে পেরেছিলাম।
আমি বিষয়টিকে কোনোভাবেই হতাশা হিসেবে দেখি না বরং এটি আমাদের চলমান প্রক্রিয়ার একটি মাইলফলক।’

এশিয়ান কাপে কোরিয়া ও চীনের মতো পরাশক্তিদের বিপক্ষে খেলা দলকে পরিণত করেছে বলে মনে করেন বাটলার। তার মতে, ‘সেরাদের সাথে লড়তে হলে পরিকল্পনা আর প্রস্তুতিটাই আসল। কথায় আছে না- প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়া মানে ব্যর্থ হওয়ার প্রস্তুতি নেয়া।’

ভারতের হতে চলা গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক দল ও মালদ্বীপ। ৩১ মে স্বাগতিকদের বিপক্ষে লড়বে মারিয়া মান্দার দল। তবে স্বাগতিক ভারতকে নিয়ে বাড়তি কোন ভয় বা উত্তেজনা নেই বাটলারের। পেশাদার এই কোচ প্রতিটি দলকে সমান চোখে দেখার পক্ষপাতী জানিয়ে তিনি বলেছেন, ‘ভারত শক্তিশালী দল, নিজেদের মাঠে খেলছে, তাই তারা গোছানো থাকবে। তবে আমি ভারতকে যেভাবে দেখি, মালদ্বীপকেও ঠিক একইভাবে দেখি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের গেম প্ল্যানটি পেশাদার উপায়ে মাঠে প্রয়োগ করা।’

Tags: বাটলারবাংলাদেশভারতমারিয়ামেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

শিশু ধর্ষণ: অভিযুক্তকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে থানচি থানা অবরোধ

Next Post

নতুন সরকারের প্রথম বাজেট হবে কৃষকের জন্য: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী নতুন বাজেটের ঘোষণা দেন কৃষকের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সরকারের প্রথম বাজেট হবে কৃষকের জন্য: কৃষিমন্ত্রী

বাংলাদেশের অর্থমন্ত্রী ও কর্মকর্তাদের বৈঠক, বাজেট ও অর্থনীতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি-বাংলাদেশ বাণিজ্যে নতুন গতি আনতে উদ্যোগ নেবে সরকারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT