চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কাণ্ডে প্রতিবেশীদের অভিযোগের মুখে সোনম কাপুর দম্পতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 24, মে 2026
in বিনোদন
A A
সোনম কাপুর ও তার স্বামী একসঙ্গে ছবি তুলেছেন, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এ মুহূর্তে দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তিন বছর আগে নটিং হিলে প্রায় ২৭০ কোটি টাকার বিনিময়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন অভিনেত্রী। তবে এবার জানা গেল, নিজেদের বাড়ির কাছে ৫১.৪ কোটি টাকা দিয়ে আরও পাঁচটি ফ্ল্যাট কিনেছেন তিনি। যেখানে নিজেদের কর্মচারীদের থাকার ব্যবস্থা করেছেন অভিনেত্রী। তবে সোনমের এ পদক্ষেপ মোটেও ভালো চোখে দেখেননি ওই আবাসনের আশপাশের অন্য বাসিন্দারা।

জানা গেছে, যে পাঁচটি ফ্ল্যাট কেনা হয়েছে, সেটি নটিং হিলসংলগ্ন এলাকায়। তবে আশপাশের প্রতিবেশীদের অভিযোগ— তারকা দম্পতি নাকি ওই ফ্ল্যাটগুলোকে সামাজিক আবাসনে পরিণত করবেন বলে জানিয়েছেন। আর তাতেই আপত্তি জানিয়েছেন অন্য ফ্ল্যাটের বাসিন্দারা।

সামাজিক শ্রেণি বৈষম্যের পাশাপাশি ফ্ল্যাটের পরিবেশ খারাপ হবে বলে আশঙ্কা করেছেন তারা। প্রতিবেশীদের মধ্যে একজন অভিযোগ করে বলেছেন, যদি এখানে তথাকথিত সামাজিক আবাসন থেকে লোকজন আসেন, তাহলে পরিস্থিতি খারাপ হবে। গোটা জায়গাটা নোংরা হয়ে যাবে। অনেকেই থাকেন না এখানে, কিছু ফ্ল্যাট সংস্কার করা হচ্ছে। কিন্তু আমাদের না জানিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।

আরেকজন দাবি করে বলেছেন, শুধু প্রভাবশালী বলে অন্য বাসিন্দাদের মনে ভয়ের আবহ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে কেউ মুখ না খোলে। যে সুন্দর প্রতিবেশী সুলভ পরিবেশ সবাই মিলে তৈরি করেছিলেন, সেটি বদলে যাচ্ছে। কিছু ধনকুবের আবাসনকে নিজেদের খেলার মাঠ বানাতে চাওয়ায় পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। এরপর যদি পরিচারকদের সেখানে এনে রাখা হয়, তাহলে পরিস্থিতি আরও বদলে যাবে বলে মনে করছেন বাসিন্দারা।

তবে আবাসনের বাসিন্দাদের তরফ থেকে এত অভিযোগ আনার পরও অভিনেত্রীর তরফ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি। সোনম কাপুর ও আনন্দ আহুজার পরিচয় হয় সাধারণ বন্ধুদের মাধ্যমে এবং শোনা যায়, তাদের মধ্যে প্রথম সাক্ষাতেই দারুণ সখ্যতা গড়ে ওঠে। প্রথম সাক্ষাতের মাত্র এক মাস পরেই আনন্দ সোনমকে বিয়ের প্রস্তাব দেন।

কিছু দিন প্রেম করার পর, এ জুটি ২০১৮ সালের ৮ মে এক জমকালো পাঞ্জাবি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাদের প্রথম সন্তান বায়ু নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। চলতি বছরের মার্চ মাসে এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তান রুদ্রলোখ কাপুর আহুজা নামে এক পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন।

Tags: অভিযোগলন্ডনসোনম কাপুর
Previous Post

কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

Next Post

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

Next Post
প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের প্রেস কনফারেন্সে চারজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়ে জনসমাগমে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়াবিদদের শুভ কামনা জানিয়ে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরলেন জাইমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT