চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল

হাসান জামিল by হাসান জামিল
10:52 অপরাহ্ন 23, মে 2026
in জনপদ, পঞ্চগড়, শিক্ষা
A A
চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তি, বাগ্মিতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিনব্যাপী ‘চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল অ্যান্ড ওয়ার্কশপ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল অ্যান্ড ওয়ার্কশপ ২০২৬

শনিবার (২৩ মে) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। উৎসবের সমাপনী দিনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

সোনাহার বিতর্ক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিল ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), স্টুডেন্ট ফোর্স বিডি এবং গোল্ডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা।

অতিথিরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সোনাহার বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা রাজ্জাক দুলাল। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি নাহিদুর রহমান দুর্জয়, জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন বিতার্কিক ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক জয় লালা, সোনাহার ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও উৎসবের আহ্বায়ক আরিফ বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ বিতার্কিক ও প্রশিক্ষকরা। দিনব্যাপী কর্মশালায় সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক, শুদ্ধ উচ্চারণ, নিউজ প্রেজেন্টেশন এবং র‌্যাম্প শোসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অতিথিরা পুরস্কার গ্রহণ করছেন চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা রাজ্জাক দুলাল বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন করে তোলে। এর মাধ্যমে বাস্তব জীবনে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বাড়ে। এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি নাহিদুর রহমান দুর্জয় বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি চিন্তা ও বিশ্লেষণের একটি শিল্প। শিক্ষার্থীরা যুক্তির মাধ্যমে মত প্রকাশ করতে শিখলে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে।

ছবি: সংগৃহীত

গোবিন্দ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইব্রাহিম খান বলেন, এ আয়োজনের মাধ্যমে বিতর্কচর্চার গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করা সম্ভব হয়েছে। অন্যদিকে সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, বিতর্ক মানুষকে কেবল কথা বলা নয়, অন্যের মতামতকে সম্মান করতে এবং যৌক্তিকভাবে নিজের অবস্থান তুলে ধরতে সহায়তা করে। সোনাহার বিতর্ক পরিষদের সভাপতি মো. মাহাবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা বাড়াতে বিতর্কচর্চার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, উৎসবের প্রথম দিনে এনডিএফ বিডির ডিরেক্টর জেনারেল ও রেক্টর লায়ন এম আলমগীর সভাপতিত্ব ও প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া বিভিন্ন অঞ্চলের প্রশিক্ষক ও বিতার্কিকরা কর্মশালায় অংশ নেন।

Tags: এসডিএস ডিবেট ফেস্টিভাল
Previous Post

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী

Next Post

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার ‘পরীক্ষা’

Next Post
নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার 'পরীক্ষা'

বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, পেছনে গাড়ি ও জলবৃষ্টির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই...’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT