চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 23, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
শাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় প্রি-সাইনড ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

লম্বা সময় ধরে জাতীয় দলের জার্সিতে দেখা না গেলেও ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিতই দেখা যায় সাকিব আল হাসানকে। এবার শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল জাফনা কিংস সরাসরি চুক্তিতে দলে টেনেছে সাকিবকে। এর আগে ২০২৩ মৌসুমে প্রথমবার এল পিএলের গল টাইটান্সের হয়ে খেলেছিলেন তিনি।

এলপিএল নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি দলের সরাসরি চুক্তিতে নেয়া খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। সাকিবের বিষয়টি নিশ্চিত করে লিখেছে, ‘কিংসে যোগ দিলেন বিশ্বখ্যাত টি-টুয়েন্টি তারকা। আসন্ন এলপিএলে জাফনা কিংসের সাথে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। যখন দলের স্থিতিশীলতা প্রয়োজন তখন রান, যখন খেলায় ব্রেকথ্রু দরকার তখন উইকেট, যখন চাপ চরমে, তখন অবিচল থাকেন সাকিব। টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে নিয়ে জাফনা তাদের ইতিমধ্যেই বিপজ্জনক লাইনআপে আরও শক্তি যোগ করল।’

এলপিএলের পাঁচটি আসরের চারটিতেই চ্যাম্পিয়ন জাফনা। যদিও প্রথম আসরে শিরোপা জয়ের সময় দলটির নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স।

এবারের আসরে পাঁচ ফ্রাঞ্চাইজি দল ড্রাফট থেকে সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ৪ জন করে খেলোয়াড় দলে নিতে পারবে। জাফনা সাকিব আল হাসানকে ছাড়াও দলে নিয়েছে দুনিথ ওয়েললাগে এবং ভানুকা রাজাপাকসেকে।

দুই বছর পর গড়াতে চলেছে এলপিএলের ষষ্ট আসর। ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগস্টের ৮ তারিখ।

Tags: এলপিএলজাফনা কিংসটি-টুয়েন্টিলঙ্কান প্রিমিয়ার লিগলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

ঈদে দর্শককে দুদণ্ড শান্তির প্রতিশ্রুতি!

Next Post

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

Next Post
গরুর হাটে ক্রেতারা দেখছেন গরু, বিক্রেতারা অপেক্ষা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, জনসম্মুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT