চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 23, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২২ মে) রাতে পদত্যাগপত্রে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তুলসী গ্যাবার্ড বলেন, জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। তিনি জানান, স্বামীর ক্যান্সার শনাক্ত হওয়ায় পারিবারিক কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পরে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তুলসী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তাকে মিস করব। জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান উপপরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে দায়িত্ব পালনকালে ট্রাম্প প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে তুলসী গ্যাবার্ডের মতামত উপেক্ষিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরিকল্পনা নিয়ে আলোচনায় তার অবস্থান গুরুত্ব পায়নি। এছাড়া ইরান ইস্যুতে শুরুতে নীরব থাকলেও পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানান তিনি।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্ম নেওয়া তুলসী গ্যাবার্ড মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য হিসেবে পরিচিত। পরবর্তীতে তার পরিবার হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে। হিন্দু ধর্মে অনুরাগী মায়ের প্রভাবে তার নামও হিন্দু ঐতিহ্য অনুসারে রাখা হয়েছিল।

রাজনৈতিক জীবনে তুলসী গ্যাবার্ড প্রথমবার ২০১৩ সালে হাওয়াই থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পাশাপাশি দুই দশকের বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডে দায়িত্ব পালন করেছেন। ইরাক ও কুয়েতেও দায়িত্ব পালন করেন তিনি।

Tags: তুলসী গ্যাবার্ডপদত্যাগ
Previous Post

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

Next Post

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Next Post
বাংলাদেশের ট্রেনের টিকিটের জন্য হাতে নেওয়া অগ্রিম টিকিটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আনন্দময় দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ঈদের ছুটি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT