চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
10:17 অপরাহ্ন 22, মে 2026
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
দুই যুবক পুকুরের পাশে দাঁড়িয়ে, একটির মুখাবয়ব স্পষ্ট।. Channel i News - চ্যানেল আই নিউজ

মো. সোপান ও মো. আজওয়াদ

মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সোপান (২৪), পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে এবং মো. আজওয়াদ (২৩), ঢাকার মিরপুর-১৩ এলাকার বাসিন্দা রিপনের ছেলে। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩-১৫ জন শিক্ষার্থী সোপানের বাড়িতে বেড়াতে আসেন। বিকেল ৪টার দিকে তাদের কয়েকজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। এ সময় আজওয়াদ পা পিছলে পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানায় ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান সোপান। কিন্তু একপর্যায়ে তারা দু’জনই পানিতে তলিয়ে যান।

পরে বন্ধু ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হলেও পথিমধ্যে জানতে পারেন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করে ফিরে আসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, কয়েক বন্ধু মিলে মুন্সীগঞ্জের আরেক বন্ধুর বাসায় বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধু মারা যায়। অন্যান্য সঙ্গীদের থেকে জানতে পারলাম একজন সাঁতার জানতো আরেকজন সাঁতার জানতেন কিনা এখনও সঠিক জানা যায়নি।

ওসি বলেন আরও বলেন, ইতোমধ্যে মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু  প্রক্রিয়াধীন। তাদের পরিবার যদি মনে করে লাশ ময়না তদন্তের প্রয়োজন আছে তাহলে করা হবে, অন্যথায় তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tags: শিক্ষার্থীর মৃত্যু
Previous Post

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা

Next Post

থানার গেট ভেঙে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর আবারও হামলার অভিযোগ

Next Post
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতার মামলা বিষয়ক সংবাদে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

থানার গেট ভেঙে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর আবারও হামলার অভিযোগ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরানে সফর. Channel i News - চ্যানেল আই নিউজ

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT