সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মকর্তাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ঘটনায় মন্ত্রণালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত কিনা জানতে উদ্ধার হওয়া বিভিন্ন ডিভাইস ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছেন গোয়েন্দারা।








