চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচনে কোন প্যানেল ও তদবির থাকছে না, শতভাগ নিরপেক্ষতার আশ্বাস তামিমের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 21, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির সবশেষ নির্বাচন ঘিরে ছিল অনিয়মের হিড়িক। যার জেরে নির্বাচনের আগেই সরে দাঁড়ান তামিম ইকবালসহ আরও অনেকে। এমনকি জাতীয় নির্বাচনের পর বোর্ডও টিকেনি। অনিয়মের অভিযোগে ভেঙে দেয়া হয়েছে। তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি আয়োজন করেছে নতুন নির্বাচনের। জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজেও পরিচালক পদপ্রার্থী তাতে। বোর্ডের দায়িত্বে থাকলেও জানালেন, আসন্ন নির্বাচনে কোন প্যানেল ও তদবির থাকছে না, আশ্বাস দিয়েছেন শতভাগ নিরপেক্ষতার।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন পত্র জমা দেন তামিম। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমন জানান বিসিবি প্রধান। তার আশা, কোন প্যানেল ছাড়াই একটি উন্মুক্ত ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের।

বলেছেন, ‘যেহেতু আমরা নির্বাচন নিয়ে এত কথা বলেছি, আমার অধীনে আমি যতটুক পারি স্বচ্ছতা রেখে নির্বাচন করা সম্ভব, ওটা করছি। আমি হয়তোবা অংশগ্রহণ করছি। আমি আমার ফর্মটা আজকে জমা দিয়েছি। আমি অংশগ্রহণ করছি ক্লাব নিয়ে।’

কোন তদবির করার সুযোগ নেই জানিয়ে তামিম বলেন, ক্রিকোট বোর্ড থেকে আমিসহ কোন জায়গা থেকে কোনো তদবির বা কোনো ধরনের কোনো অনুরোধ যে অমুকরে করা লাগবে, আমার মনে হয় না আপনারা এটা খুঁজে পাবেন… আমি সবাইকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছি যে এসব ধরনের আমরা কোনো কিছুতে সাথে জড়াবো না।’

‘এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না। আমি কোনো কাউন্সিলরশিপ ফেরাচ্ছি না.. এই জিনিসগুলা পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিবে ইসি (নির্বাচন কমিশন)। এটাতে ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক বা সভাপতি বা সিইও তাদের কোনো সংযোগ থাকবে না।- যোগ করেন তামিম।

জানালেন কোনো প্যানেলও থাকছে আসন্ন নির্বাচনে। বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমার এরকম কোন (প্যানেল) পরিকল্পলনা নাই। আশা করি একটা উন্মু্ক্ত নির্বাচন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।’

বিসিবি বস জানালেন, ক্লাব কাউন্সিলরদের নিয়ে একটা অনুষ্ঠান করে প্রার্থীদের ভোট চাওয়ার ব্যবস্থা করবে বোর্ড। বলেছেন, ‘সবার সাথে যোগাযোগ করে যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি, যেখানে ৭৬টা ক্লাবকে ডেকে সবাই সবার মতো করে ভোট চাক… তাহলে একটা জিনিসটা নির্বাচনের একটা সুন্দর ভাইব আসে।’

বিসিবির নির্বাচন কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে আগামীকাল শুক্রবার শেষ হবে মনোনয়নপত্র জমা দেয়ার দিনক্ষণ।

Tags: তামিমবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টস
Previous Post

অনলাইনে সহজে ঋণের নামে ফেসবুকে প্রতারণার ফাঁদ!

Next Post

ডিজিটাল লেনদেনে সতর্ক থাকার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল লেনদেনে সতর্ক থাকার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন, সঙ্গে শিশু কন্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT