চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 22, মে 2026
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিন খানের পরিচালনায় একের পর এক কোটি কোটি ভিউয়ের নাটক উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী হিমি।

সেই সফল জুটিকে নিয়েই এবার ঈদে মহিন খান নির্মাণ করেছেন নতুন নাটক ‘মীমাংসা’। এটি প্রচার হবে চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘মীমাংসা’।

‘মীমাংসা’ মূলত একটি পারিবারিক গল্প। নির্মাতা মহিন খান বলেন, “আমাদের সমাজে জমিজমা, অহংকার আর ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে আপন ভাইয়ের মধ্যেও দূরত্ব তৈরি হয়। এই নাটকে আমরা দেখিয়েছি, রাগ অভিমান যত বড়ই হোক, বিপদের সময় পরিবারের মানুষই সবার আগে পাশে দাঁড়ায়।”

নাটকটিতে আলমগীর চরিত্রে অভিনয় করেছেন নিলয় এবং হিমি অভিনয় করেছেন জোনাকি চরিত্রে।  নির্মাতা জানান, আলমগীর আর জোনাকির সম্পর্কের মাধ্যমে আমরা একটা আবেগের জায়গা দেখাতে চেয়েছি দুই তরুণ মনে করে ভালোবাসা দিয়ে পরিবারকে এক করা যাবে।

কিন্তু বাস্তবতা আরও কঠিন হয়ে দাঁড়ায়। পরে একটি দুর্ঘটনা দুই ভাইকে বুঝিয়ে দেয়, সম্পদের চেয়ে সম্পর্ক অনেক বড়।

মহিন খান বলেন, ‘মীমাংসা’-তে পারিবারিক দ্বন্দ্ব, আবেগ, হাস্যরস এবং একটি শক্ত সামাজিক বার্তা আছে। দর্শক নিজেদের পরিবারের অনেক পরিচিত ঘটনাও এখানে খুঁজে পাবেন বলে আমি বিশ্বাস করি।

Tags: ঈদ ২০২৬ঈদের নাটকনিলয় আলমগীরলিড বিনোদনহিমি
Previous Post

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

Next Post

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

Next Post
ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন নিয়ে ছবি, গ্যাডফাদার ও গ্রোগুর চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ট্রফি উঁচু করে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT