চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা বিশ্বকাপে নিষিদ্ধ করছে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 19, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপে ইরানের বিপ্লব পতাকা উড়ছে দর্শকদের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইরান দল অংশ নিলে স্টেডিয়ামের ভেতরে দেশটির বিপ্লব-পূর্ব যুগের (১৯৭৯ সালের আগের) জাতীয় পতাকা ও সেই প্রতীক সংবলিত পোশাকের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও এই পতাকা স্টেডিয়ামে নিয়ে যেতে বাধা দেয়া হয়েছিল।

ইরানের বর্তমান অফিশিয়াল পতাকা এবং ১৯৭৯ সালের আগের পুরোনো পতাকার মূল রঙ (সবুজ, সাদা ও লাল) একই। তবে প্রধান পার্থক্যটি এর মাঝের প্রতীকে। পুরোনো পতাকাটির সাদা অংশের মাঝে একটি ‘সিংহ ও সূর্য’ চিত্রিত রয়েছে।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর তৎকালীন রাজতন্ত্রের অবসান ঘটে এবং থিওক্র্যাটিক (ধর্মতান্ত্রিক) সরকার ব্যবস্থা চালু হলে পতাকা থেকে রাজতন্ত্রের প্রতীক সিংহ ও সূর্য সরিয়ে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতীক ও ধর্মীয় বাণী যুক্ত করা হয়। তবে দেশের বাইরে থাকা অনেক ইরানি প্রবাসীর কাছে এই পুরোনো পতাকাটি আজও তাদের মূল জাতীয় পরিচয় এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশের অন্যতম বড় মাধ্যম।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে, বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে বিশাল সংখ্যক ইরানি প্রবাসী বসবাস করেন। এই অঞ্চলটিকে ভালোবেসে অনেকে ‘তেহরানজেলেস’ বলেও ডাকেন। গ্রুপ পর্বে ইরানের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরান ফুটবল ফেডারেশন বিশ্বকাপে অংশ নেয়ার আগে ফিফার কাছে তাদের ‘জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের’ দাবি জানিয়েছিল। এই বিষয়ে ফিফার আচরণবিধির ৩.১.২৪ ধারা উল্লেখ করে জানানো হয়েছে, স্টেডিয়ামে কোন ধরনের রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তা, ব্যানার, পোশাক বা প্রতীক প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।

Tags: ইরানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

Next Post

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

উপদেষ্টা মাহফুজের ছবি, ভাঙার পরে গড়া বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT