চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইতিবাচক সংবাদ’ বর্জনের ঘোষণা

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
5:17 অপরাহ্ন 19, মে 2026
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বহুতল ভবন, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও লাঞ্ছনার প্রতিবাদে হাসপাতালটির সব ধরনের ইতিবাচক সংবাদ (পজিটিভ নিউজ) বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১৯ মে দুপুরে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক নেতাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, হাসপাতালের সব ধরনের ইতিবাচক সংবাদ বয়কট করা হবে। তবে হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সংক্রান্ত নেতিবাচক সংবাদ আগের মতোই প্রকাশ করা হবে।

বৈঠক সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সেখানে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর প্রতিনিধি সামিউল আলিম এবং ডিবিসি নিউজের ক্যামেরাপারসন তমাল খান।

অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালনের সময় হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থী হঠাৎ সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় দুই সংবাদকর্মীকে আটকে রেখে মারধর করা হয় এবং তাদের সঙ্গে থাকা পেশাগত ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়। এ ঘটনায় সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান না পাওয়ায় মঙ্গলবারের সভায় সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের ওপর হামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, চ্যানেল আইয়ের সাংবাদিক আসাদুজ্জামান বাবুল, রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবির মুক্ত, দৈনিক আজকের গোপালগঞ্জের সম্পাদক ও বৈশাখী টিভির সাংবাদিক মোস্তফা জামান, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Tags: প্রতিবাদসাংবাদিকদের ওপর হামলা
Previous Post

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

Next Post

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

Next Post
শিশুর চর্মরোগের লক্ষণ, লাল দাগ ও ফুসকুড়ি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT