চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 18, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফলাফল আসবে, এই অনুমান অনেকটাই নিশ্চিত। কারণটা বৃষ্টিতে ম্যাচ ভেসে না গেলে আরও দুই দিন হাতে আছে। সফরকারীদের জিততে হলে প্রয়োজন ৪৩৭ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ১০ উইকেট। তৃতীয় দিনে অবশ্য ব্যাট হাতে দারুণ করেছে টাইগার ব্যাটাররা। তবে প্রথম ইনিংসে বোলাররা দারুণ করেছে বলেই বড় লিড পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ম্যাচ জেতাও সহজ হতে পারে, বলছেন তাইজুল ইসলাম।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুই ম্যাচেই ৫ বোলার খেলিয়েছে বাংলাদেশ। দুই স্পিনারের সাথে তিন পেসার, সবাই পারফর্ম করছেন নিয়মিত। ফলে সহজ হচ্ছে বোলারদের কাজ।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘শুরুর সময়ের চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে। কথায় আছে না, দশের লাঠি একের বোঝা। পাঁচ বোলারই ভালো করলে নিজের কাজ সহজ হয়ে যায়। একসময় এমনও হয়েছে ৫ উইকেট পেয়েছি তবে অনেক ওভার বল করতে হয়েছে। এখন ওটা কমে এসেছে। আমরা খুব ভালো পজিশনে আছি। ভবিষ্যতে ধরে রাখতে পারলে দলের জন্য ভালো কিছু নিয়ে আসবে।’

নিজের কিছু রান করতে পারা নিয়ে তাইজুল বলেছেন, ‘ব্যক্তিগতভাবে একটা খেলোয়াড়ের জন্যও লাভ যে, আমি বল করার পাশাপাশি যখন আমি ২০ টা ৩০ টা রান করতে পারব। এটা অবশ্যই একটা বড় সুবিধা।’

পরে মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে তাইজুল বলেছেন, ‘আপনি যখন একজন সিনিয়র খেলোয়াড়ের সাথে ড্রেসিংরুম শেয়ার করবেন, তার যে অভিজ্ঞতা, বা সে যখন রান করে, যখন উইকেটে থাকে, তার সাথে আরেকজন যে থাকে, তারও খেলাটা সহজ হয়। যখন আমি ব্যাট করছিলাম আমাকে অনেক তথ্য দিচ্ছিলেন।’

Tags: তাইজুলপাকিস্তানবাংলাদেশমুশফিকলিড স্পোর্টসসিলেট
Previous Post

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

Next Post

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

Next Post
বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

Bangladeshi men inspecting a car at a CNG filling station. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT