চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 18, মে 2026
in স্বাস্থ্য
A A
নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের উদ্যোগে ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি-রেগুলেটরি অথরিটি: টুওয়ার্ডস এক্সেলেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফার্মেসি লেকচার থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নবনিযুক্ত ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহা. আলমগীর হোসেন বলেন, নবীন ফার্মাসিস্টদের শুধু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির জন্য নয়, সরকারের বিভিন্ন দপ্তরে কাজের জন্যও প্রস্তুতি নিতে হবে। এতে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি ফার্মাসিস্টদের অধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি বলেন, “জনগণের টাকায় আমার বেতন। তাই নিরাপদ ওষুধ নিশ্চিত করে জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”

বাংলাদেশের ওষুধ শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যদি এমএল-৩ পর্যায়ে উন্নীত হতে পারে, তাহলে ওষুধ রপ্তানি আরও সম্প্রসারিত হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।

ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। সেমিনারে জাইকার প্রধান উপদেষ্টা সায়েরি মুতো এবং মানবসম্পদ বিশেষজ্ঞ ড. ইতো মিকা প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

ওষুধ শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি মো. আব্দুল মুক্তাদির, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ওষুধ শিল্প সমিতির মহাসচিব মুহাম্মদ হালিমুজ্জামান, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক মোকাদ্দাস ফ্লোরা অনন্ত এবং ওষুধ প্রযুক্তি বিভাগের প্রভাষক ফারিয়া নাসরিন।

Tags: আলমগীর হোসেনইনসেপ্টাউচ্চশিক্ষাওষুধ প্রশাসন অধিদপ্তরওষুধ শিল্পগবেষণাজাইকাঢাকা বিশ্ববিদ্যালয়ফার্মাসিউটিক্যালসফার্মাসিস্টফার্মেসি অনুষদবাংলাদেশবাংলাদেশ ওষুধ শিল্প সমিতিসেমিনারস্বাস্থ্য খাত
Previous Post

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

Next Post

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

Next Post
ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ফুটবল ম্যাচে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

সন্ধ্যায় মসজিদের silhouette ও চাঁদ ও তারার সাথে আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT