চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গঙ্গা নদীতে খাবারের উচ্ছিষ্ট ফেললে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে: আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 18, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলকাতার ঐতিহাসিক ভবনের সামনে গেট ও সুরক্ষা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গঙ্গা নদীতে আমিষ খাবারের উচ্ছিষ্ট ফেললে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন মন্তব্য করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। 

বারাণসীতে একটি নৌকায় ইফতার অনুষ্ঠানের সময় গঙ্গায় খাবারের উচ্ছিষ্ট ফেলার অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে জামিন দিতে গিয়ে আদালত এ মন্তব্য করে।

বিচারপতি রাজীব লোচান শুক্লা বলেন, অভিযুক্তরা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত এবং তাদের পরিবারও সমাজের বৃহত্তর অংশের কষ্টের বিষয়ে দুঃখ প্রকাশ করেছে।

গত ১৫ মে দেওয়া আদেশে বিচারপতি বলেন, মামলার সামগ্রিক পরিস্থিতি, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব অপরাধের রেকর্ড না থাকা, ইতোমধ্যে কারাভোগের সময়কাল এবং তাদের ক্ষমা প্রার্থনা বিবেচনায় প্রাথমিকভাবে জামিনের উপযুক্ত ভিত্তি রয়েছে।

এ আদেশে অভিযুক্ত মো. আজাদ আলী,  মো. তাহসীম, নীহাল আফ্রিদি, মো. তৌসিফ আহমেদ ও মো. আনাস-কে জামিন দেওয়া হয়।

আদালতের আদেশ অনুযায়ী, ঘটনাটি মুসলিম সম্প্রদায়ের সদস্যদের একটি ইফতার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত।

আদালত উল্লেখ করে, ওই ইফতারে অংশগ্রহণকারীরা নন-ভেজ খাবার খাওয়ার পর তার অবশিষ্টাংশ গঙ্গা নদীতে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। বিচারপতি মন্তব্য করেন, আদালতের নিরপেক্ষ দৃষ্টিতে এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

গত ১৭ মার্চ থেকে কারাগারে থাকা অভিযুক্তরা তাদের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলেও অঙ্গীকার করেছেন।

একই মামলায় ১৫ মে বিচারপতি জিতেন্দ্র কুমার সিনহা আরও তিন অভিযুক্তকে জামিন দেন।

মামলার এজাহার দায়ের হয় ১৬ মার্চ। অভিযোগ করেন ভারতীয় জনতা যুব মোর্চা বারাণসী শাখার সভাপতি রজত জয়সওয়াল। তার অভিযোগ ছিল, এ ঘটনায় হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

অভিযোগে বলা হয়, ১৫ মার্চ গঙ্গায় একটি নৌকায় রমজানের ইফতার করেন অভিযুক্তরা। সেখানে মাংস খাওয়ার পর খাবারের উচ্ছিষ্ট গঙ্গা নদীতে নদীতে ফেলা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপাসনাস্থল অপবিত্র করা, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ এর বিভিন্ন ধারায় মামলা করা হয়।

এর আগে ১ এপ্রিল বারাণসীর একটি সেশনস আদালত তাদের জামিন আবেদন খারিজ করে বলেছিল, অভিযুক্তদের কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।

Tags: এলাহাবাদ হাইকোর্টধর্মীয় অনুভূতিতে আঘাতভারতীয় ন্যায় সংহিতা
Previous Post

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি গঠন

Next Post

ঈদে পোশাক খাতের জন্য ২৫ ও ২৬ মে সীমিত ব্যাংকিং সেবা

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে পোশাক খাতের জন্য ২৫ ও ২৬ মে সীমিত ব্যাংকিং সেবা

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রিকেট দলের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT