চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ বেপরোয়া ও বিপজ্জনক আচরণ: ইসলামাবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 18, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত ও পাকিস্তানের পতাকার বিভাজন, রাজনৈতিক উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে নিয়ে ভারতীয় সেনাপ্রধানের দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে।

পাকিস্তানের সামরিক বাহিনী এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা দিয়েছে।

গতকাল রোববার (১৭ মে) প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আএসপিআর) জানায়, একটি সার্বভৌম পারমাণবিক রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া ‘বেপরোয়া ও বিপজ্জনক’ আচরণ।

আইএসপিআর সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে আরেকটি বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যার পরিণতি পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে।

পাকিস্তানের এই প্রতিক্রিয়া আসে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এক বক্তব্যের পর।

শনিবার (১৬ মে) ভারতের রাজধানী নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে বক্তব্য দেন তিনি।

সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারত কী পদক্ষেপ নেবে।

জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে সমর্থন এবং ভারতের বিরুদ্ধে সীমান্তপারের কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে ‘সে কি ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসে হারিয়ে যেতে চায়।’

পাকিস্তান এ বক্তব্যকে ‘অতি-জাতীয়তাবাদী’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

আইএসপিআর অভিযোগ করেছে, ভারতীয় নেতৃত্ব বারবার এমন অবস্থান নিচ্ছে যা দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীলতা ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

এ ছাড়া পাকিস্তান দাবি করেছে, কয়েক দশকের সংঘাত ও আঞ্চলিক ইতিহাসের পরও ভারত পাকিস্তানের বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে।

ইসলামাবাদ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো সার্বভৌম পারমাণবিক রাষ্ট্রকে আক্রমণ বা নিশ্চিহ্ন করার যেকোনো প্রচেষ্টার জবাব সমান শক্তিতে দেওয়া হবে।

একই সঙ্গে সতর্ক করা হয়, ভবিষ্যতে কোনো সামরিক সংঘাত শুরু হলে তা সীমিত পর্যায়ে আবদ্ধ থাকবে না; বরং পুরো দক্ষিণ এশিয়ায় ব্যাপক ধ্বংস ডেকে আনতে পারে।

Tags: ভারত ও পাকিস্তানসতর্কবার্তা
Previous Post

ডুয়েটে অচলাবস্থা, ভিসি ইস্যুতে পঞ্চম দিনে গড়াল আন্দোলন

Next Post

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

Next Post
ব্যক্তির হাতে ডলার নোট গোনা হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT