চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
12:07 অপরাহ্ন 18, মে 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
সেনা সদস্যরা হালুয়াঘাট সীমান্তে টহল দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে বিশেষ টহল ও নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশের আশঙ্কায় এলাকায় বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও পুলিশ।

স্থানীয় খামারিরা জানান, সারা বছর গরু লালন-পালনে বিপুল খরচ করলেও কোরবানির ঈদকে ঘিরেই মূল লাভের আশা থাকে। কিন্তু ঈদের আগে সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকতে শুরু করলে বাজারে দেশি গরুর দাম কমে যায়। ফলে বাধ্য হয়ে কম দামে গরু বিক্রি করতে হয়।

ময়মনসিংহের চুরখাই এলাকার খামারি আব্দুল মতিন বলেন, ঘাস, ভূষি ও ওষুধের দাম অনেক বেড়েছে। কোরবানির ঈদে ভালো দামের আশায় থাকি। কিন্তু ভারতীয় গরু আসলে আমরা ন্যায্য দাম পাই না।

আরেক খামারি ইয়ার মাহমুদ প্রিন্স জানান, বর্তমানে গরু উৎপাদনে লাভ খুব কমে গেছে। বাজারে ভারতীয় গরু প্রবেশ করলে দেশি গরুর চাহিদা কমে যায় এবং লোকসান গুনতে হয় খামারিদের।

পশুপালন বিভাগ সূত্রে জানা গেছে, এবার ময়মনসিংহ জেলায় কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। জেলায় চাহিদা রয়েছে প্রায় ১ লাখ ৮১ হাজার পশুর, বিপরীতে প্রস্তুত রয়েছে ২ লাখ ২৬ হাজার পশু। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় সারা বছরই চোরাকারবারিরা সক্রিয় থাকলেও কোরবানির ঈদের আগে তাদের তৎপরতা বেড়ে যায়। বিভিন্নভাবে ম্যানেজ করেই সীমান্ত পেরিয়ে ভারতীয় গরু দেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়।

এদিকে পশুর হাটে আসা ক্রেতাদেরও অভিযোগ, ভারতীয় গরুকে দেশি গরু বলে বিক্রি করা হচ্ছে। মুক্তাগাছার ক্রেতা বাবুল আহমেদ বলেন, কোনটা দেশি আর কোনটা ভারতীয় গরু বোঝা কঠিন। সরকারকে সীমান্তে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত টহল ও বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা দিনরাত টহল দিচ্ছেন এবং নিয়মিত অভিযান পরিচালনা করছেন। কোরবানির ঈদকে ঘিরে যাতে কোনো ধরনের চোরাচালান বা পশুর চামড়া পাচার না হয়, সে বিষয়েও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, জেলার প্রতিটি থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সড়কে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে এবং গরু চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি পশুর হাটগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। জাল টাকা শনাক্তে বসানো হয়েছে বিশেষ মেশিনও।

Tags: গরুচোরাচালান
Previous Post

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

Next Post

আমিও ঠিক কারিনার মতই মরতে বসেছিলাম

Next Post
বাংলাদেশি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন নারী, বিভিন্ন পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিও ঠিক কারিনার মতই মরতে বসেছিলাম

কঙ্গোতে ইবোলার সংক্রমণে স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গোতে ইবোলার সংক্রমণে বৈশ্বিক জরুরি অবস্থা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT