চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 17, মে 2026
in বিনোদন
A A
বাংলাদেশের নাট্যশিল্পীদের একত্রিত করে বনলতা এক্সপ্রেসের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে রেকর্ড ব্রেকিং সাফল্যের পর এবার ‘হইচই’-তে আসছে চলতি বছরের সবচেয়ে আলোচিত ও সমাদৃত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ২৪ মে থেকে বিশ্বব্যাপী একযোগে স্ট্রিম করা যাবে তানিম নূর পরিচালিত এই ব্লকবাস্টার চলচ্চিত্রটি।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর বিখ্যাত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসায় সিক্ত হয়েছে। দেশের বক্স অফিসে টানা ‘হাউসফুল’ শো-এর রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বজুড়ে প্রবাসী বাঙালিদের মাঝেও সিনেমাটি অভূতপূর্ব উন্মাদনা তৈরি করেছে। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় বড় শহরে সফলভাবে প্রদর্শিত হয় ‘বনলতা এক্সপ্রেস’।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার বৈশ্বিক বাজারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে সিনেমাটি। সেই সাথে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীনসহ একঝাঁক তারকা অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয় এবং চমৎকার নির্মাণশৈলীর কারণে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে এই চলচ্চিত্রটি।

‘বলনলতা এক্সপ্রেস’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার নিয়ে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘বনলতা এক্সপ্রেস নিয়ে দর্শকদের যে উন্মাদনা আমরা সিনেমা হলে দেখেছি, তা এককথায় ঐতিহাসিক। প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে যে জোয়ার তৈরি হয়েছে, এবার তা আমরা দর্শকদের বসার ঘরে পৌঁছে দিতে যাচ্ছি। যারা বড় পর্দায় সিনেমাটি মিস করেছেন কিংবা যারা আবারও এই নস্টালজিক জার্নিটির মুখোমুখি হতে চান, তাদের জন্যই এই আয়োজন। হুমায়ূন আহমেদ স্যারের কালজয়ী গল্পকে তানিম নূর যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বজুড়ে হইচই-এর কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।’

Tags: আজমেরী হক বাঁধনইন্তেখাব দিনারওটিটিচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমতানিম নূরবনলতা এক্সপ্রেসমোশাররফ করিমলিড বিনোদনশরীফুল রাজশামীমা নাজনীনশ্যামল মাওলাসাবিলা নূরহইচই
Previous Post

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

Next Post

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

Next Post
নিরাপত্তা সতর্কতা ও যানবাহন চলাচল, ঢাকায় মোবাইল স্ক্রিনে চ্যানেল আই লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT