চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত জোট ছাড়তে ৪ দলকে হেফাজতের চাপ

তাফহিমুল ইসলাম সুজন by তাফহিমুল ইসলাম সুজন
5:08 অপরাহ্ন 17, মে 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও হেফাজত ইসলামী লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে আসতে জোটভুক্ত চার রাজনৈতিক দলকে ‘তীব্র চাপ’ দিচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অরাজনৈতিক অবস্থান ধরে রাখতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এ উদ্যাগ নিয়েছেন বলে জানা গেছে।

হেফাজত সূত্র বলছে, কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটি বড় অংশই ঐতিহাসিকভাবে জামায়াতের মতাদর্শের ঘোর বিরোধী। ফলে হেফাজতের শীর্ষ পদে থেকে জামায়াতের জোটে অংশ নেওয়াকে নীতি ও আদর্শের পরিপন্থী বলে মনে করছেন হেফাজতের আমির।

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে হেফাজত মতাদর্শের চারটি দল নির্বাচনী ঐক্য গঠন করে। যেখানে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদের খেলাফত মজলিস, সারওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন নেজামে ইসলাম পার্টি ও মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন। ৪টি দলের শীর্ষ নেতৃত্বই হেফাজতে ইসলামের বিভিন্ন শীর্ষ পদে রয়েছেন।

আর এই চাপেই ভাঙ্গনের গুঞ্জন ওঠে অরাজনৈতিক শীর্ষ ইসলামপন্থী এই সংগঠনে হেফাজত ইসলামে। এরই মাঝে গত ২৮ এপ্রিল হেফাজত মতাদর্শের চারটি দলের সাথে আলোচনা করতে কমিটি গঠন করে দেন হেফাজত আমির। ১ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথাও বলেন তিনি।

ছবি: সংগৃহীত

গঠিত ৭ সদস্যের এই বিশেষ কমিটির আহ্বায়ক করা হয়েছে হেফাজতের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীকে এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিসকে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কমিটি গঠনের পর রাজধানীর বারিধারার মাদ্রাসায় বেশ কয়েটি দলের সাথে বসে আলোচনাও করেছে হেফাজত আমিরের গঠন করা এই কমিটি। আর আজ (১৭ মে) মামুনুল হক চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে দেখা করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জাসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ।

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করে মাওলানা মামুনুল হক বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলসমূহকে নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। এই ঐক্যে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে চলমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থেই এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।

সেসময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকীদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য। হেফাজতে ইসলামের আমির যে কোরআন-সুন্নাহভিত্তিক চিন্তা, বিশ্বাস ও আকীদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক সংগঠনসমূহ দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে।

ছবি: সংগৃহীত

হেফাজত ভাঙ্গনের যে গুঞ্জন আগে ছিল তা উড়িয়ে দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আজ পরিষ্কার হয়ে গেছে, ওলামায়ে হক্কানিরা আমরা একদল। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।

জামায়াত জোট থেকে বের না হলে হেফাজত থেকে ওই ৪ দলের শীর্ষ নেতাদের বহিষ্কার করা হতে পারে বলেও জানিয়েছেন হেফাজতের অন্যতম এক শীর্ষ নেতা। তবে বহিষ্কার প্রশ্নে একমত নন হেফাজতের অনেক মধ্যম সারির নেতা।

জোট ছাড়ার রাজনৈতিক চাপ প্রসঙ্গে মাওলানা আবদুল বাছিত আজাদের খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল চ্যানেল আইকে বলেন, আমরা রাজনৈতিক দল। রাজনীতিতে আমরা কার সাথে জোট বা ঐক্য করেছি, এটি দলের সিদ্ধান্ত। আর হেফাজতে ইসলাম অরাজনীতিক দল। তারা তাদের মতো করে চলবে। হেফাজত যে চাপ দিচ্ছে, তাতে কাজ হবে না।

তিনি বলেন, কমিটির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা আমাদের কথা তাদের কাছে তুলে ধরেছি। ১১ দল থেকে বের হয়ে যেতে হবে, এমন চাপ নেই। আর কোন দল যদি বের হয়ে যায়, তা একান্তই সেই দলের সিদ্ধান্ত।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ বিষয়ে বলেন, কয়েকটি দলকে চাপ দেওয়া হচ্ছে বলে দলগুলো আমাদের জানিয়েছে। তবে কোনো দল বের হয়ে যাচ্ছে, এমন কিছু তারা আমাদের বলেননি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের জোটে আছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ লেবার পার্টি।

Previous Post

৫২ বছর পর ইতিহাস গড়া হাইতি যেন এক ‘প্রবাসী দল’

Next Post

জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ

Next Post
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে নারী নেতৃবৃন্দের স্বীকৃতি ও পুরস্কার প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ

ইরানি ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপের ম্যাচের পর উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ বিষয়ক বিতর্কের ‘শেষ টানল’ ফিফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT