চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোন সময় ভেঙে পড়তে পারে রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 17, মে 2026
in বিনোদন
A A
রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ির ভাঙনের আশঙ্কা, পুরনো বিল্ডিং দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১-২২ সালে খাইবার পাখতুনখোয়া সরকার ঐতিহ্যশালী বাড়ি দু’টি কেনার জন্য ২.৩৫ কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ করেছিল, যেগুলো ছিল প্রয়াত জনপ্রিয় দুই তারকা রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি। নির্দেশ ছিল, প্রত্নতত্ত্ব বিভাগ যেন এই বাড়ি দু’টিকে জাদুঘরে রূপান্তরিত করে।

২০২৫ সালের জুলাইয়ে প্রাদেশিক সরকার ঐতিহাসিক ভবনগুলোর পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য ৩৩.৮ মিলিয়ন পাকিস্তানি রুপি অনুমোদন করে। তার পরেও অযত্নে ভগ্নপ্রায় রাজ কাপুর, দিলীপ কুমারের পেশোয়ারের পৈতৃক বাড়ি! যা স্থানীয় বাসিন্দাদের মনখারাপের কারণ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত পাঁচ বছরে সরকারের তরফ থেকে ঐতিহাসিক বাড়ি দু’টির রক্ষণাবেক্ষণের জন্য কোন পদক্ষেপ করা হয়নি। প্রত্নতত্ত্ব বিভাগের বক্তব্য অনুযায়ী, অযত্নের ফলে ঝড়-বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়ে এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে দু’টি বাড়ির কাঠামো।

সাম্প্রতিক ভূমিকম্প আরও নড়বড়ে করে দিয়েছে বাড়ি দু’টিকে। যার ফলে, যে কোন সময়েই ভেঙে পড়তে পারে দিলীপ কুমার এবং রাজ কাপুরের পৈতৃক বাড়ি। তাদের মতে এখনও সরকার অবহেলা করলে আগামী কিছু দিনের মধ্যেই হয়তো মাটিতে মিশে যাবে এই দু’টি ঐতিহাসিক নিদর্শন। প্রসঙ্গত, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় অবস্থিত এই বাড়ি দু’টিকে ২০১৬ সালে ‘জাতীয় ঐতিহ্য’ বলে ঘোষণা করেছিল পাকিস্তান সরকার।

তারপরেও কেন অযত্নে নষ্ট হয়ে যেতে বসেছে বাড়ি দু’টি? সরকারি তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, সংরক্ষণের জন্য অনুদানের অনুমোদন থাকলেও সেই টাকা হাতে আসেনি। ফলে, প্রত্নতত্ত্ব বিভাগও গরজ দেখায়নি। অযত্ন, ঝড়-বৃষ্টির দাপট, বাড়ির আনাচকানাচে গজিয়ে ওঠা আগাছা, জমে থাকা জঞ্জাল ক্রমশ গ্রাস করেছে বাড়ি দু’টিকে। অথচ একটা সময়ে এই বাড়ি দু’টিতে প্রাণের স্পন্দন ছিল!

পেশোয়ারের খাওয়ানি বাজারে রাজ কাপুরের ঠাকুরদা দেওয়ান বিশ্বেশ্বরনাথ কাপুর ১৯১৮ সালে বাড়িটি বানিয়েছিলেন। রাজ এবং তার কাকা ত্রিলোক কাপুরের জন্ম এই বাড়িতেই। লোকলস্করে একটা সময়ে গমগম করত এই বাড়ি। একই ভাবে মহল্লা খুদাদত অঞ্চলে ‘পেশোয়ারি’ আদলে তৈরি দিলীপ কুমারের পৈতৃক ভিটে। সব রকম উৎসব-অনুষ্ঠান পালিত হত এই বাড়িতে। লোকের আনাগোনায় মুখর থাকত ‘হাভেলি’র আনাচকানাচ, এমনটাই জানিয়েছেন, স্থানীয় বর্ষীয়ান বাসিন্দারা।

 

Tags: দিলীপ কুমারবাড়িরাজ কাপুর
Previous Post

সন্তান জন্ম নিলেই পাওয়া যাচ্ছে টাকা!

Next Post

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ

Next Post
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ

People gather outside a building after a tragic incident in Tangail. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT