চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান জন্ম নিলেই পাওয়া যাচ্ছে টাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 17, মে 2026
in আন্তর্জাতিক
A A
নবজাতক শিশু শোবার ঘরে শান্তিতে ঘুমাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের আন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জনসংখ্যা বৃদ্ধিকে উৎসাহিত করতে নতুন আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছেন। এক সময় পরিবার পরিকল্পনার পক্ষে অবস্থান নেওয়া এই নেতা এবার জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম হলে পরিবারকে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের ক্ষেত্রে ৪০ হাজার রুপি দেওয়া হবে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক। বিরোধী দলগুলো এটিকে কেন্দ্রের লোকসভা আসন পুনর্বিন্যাস পরিকল্পনার সঙ্গে যুক্ত করে প্রশ্ন তুলেছে জাতীয় পর্যায়ে যখন পরিবার পরিকল্পনা নীতির অভাব রয়েছে, তখন এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো।

শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলার নরসান্নাপেটায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রবাবু নাইডু বলেন, আমি বহুবার এ বিষয়টি নিয়ে ভেবেছি। আগে আমি পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করেছি। কিন্তু আজ আবারও শিশু আমাদের সম্পদ। তাদের জন্য কাজ করার প্রয়োজন তৈরি হয়েছে।

ছবি: চন্দ্রবাবু নাইডু
তিনি আরও ঘোষণা করেন, তৃতীয় সন্তানের জন্ম হলে সঙ্গে সঙ্গে ৩০ হাজার রুপি দেওয়া হবে। চতুর্থ সন্তানের ক্ষেত্রে ৪০ হাজার রুপি দেওয়া হবে।

তেলুগু দেশম পার্টি-এর প্রধান নাইডু দীর্ঘদিন ধরেই জন্মহার হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তিনি সতর্ক করেছেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশের ভুল যেন ভারত না করে।

তার মতে, আয় বৃদ্ধি পাওয়ায় অনেক দম্পতি একটি সন্তানে সীমাবদ্ধ থাকছেন, আবার কেউ কেউ প্রথম সন্তান কন্যা হলে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন। তিনি বলেন, জনসংখ্যা স্থিতিশীল রাখতে মোট প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ১ বজায় রাখা জরুরি।

এই ঘোষণার পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়।

অন্যদিকে কংগ্রেসের জাতীয় মুখপাত্র আলোক শর্মা বলেন, গত ১২ বছরে দেশে পরিবার পরিকল্পনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কোনো সুস্পষ্ট জাতীয় নীতি নেই। তাঁর অভিযোগ, লোকসভা আসন বাড়ানোর আলোচনা চলছে এবং দক্ষিণ ভারতে এই বার্তা গেছে যে জনসংখ্যা কম হলে ভবিষ্যতে আসনও কমে যাবে।

তিনি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেন, কেন পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় নীতি গ্রহণ করা হচ্ছে না।

আন্ধ্র প্রদেশের বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস-এর জাতীয় মুখপাত্র কার্তিক ইয়েল্লাপ্রগাদা এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিভ্রান্তি বলে আখ্যা দেন।

তিনি বলেন, এটি টিডিপি নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা। তাঁর অভিযোগ, সরকার এখনো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, অথচ নতুন নতুন ঘোষণা করছে যার কোনো আর্থিক ভিত্তি নেই।

তিনি আরও বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, কল্যাণমূলক প্রকল্প শক্তিশালী করা এবং জনগণের আস্থা পুনর্গঠন এসবের পরিবর্তে মুখ্যমন্ত্রী এখন নাটকীয় ঘোষণা করছেন, যার কোনো জবাবদিহি নেই।

চন্দ্রবাবু নাইডু দীর্ঘদিন ধরেই ভারতের জনসংখ্যা হ্রাসের প্রবণতা নিয়ে সতর্ক করে আসছেন। তার মতে, সঠিক জনসংখ্যা ভারসাম্য না থাকলে ভবিষ্যতে অর্থনৈতিক ও রাজনৈতিক ভারসাম্যেও প্রভাব পড়তে পারে।

Tags: ভারতসন্তান জন্ম
Previous Post

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসির সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু

Next Post

যেকোন সময় ভেঙে পড়তে পারে রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি!

Next Post
রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ির ভাঙনের আশঙ্কা, পুরনো বিল্ডিং দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোন সময় ভেঙে পড়তে পারে রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি!

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT